শীতকাল মানেই স্বাদের ভাপা পিঠা

news-image

লাইফস্টাইল ডেস্ক : বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার মধ্যে ভাপা পিঠা একটি। আর শীতকাল তো ভাপা পিঠা ছাড়া কল্পনাই করতে পারিনা! সুস্বাদু এই পিঠা চালের গুঁড়ো এবং গুড় দিয়ে তৈরি করা হয়। অনেকেই স্বাদ বৃদ্ধির জন্য নারকেলের শাঁস দিয়ে থাকে। শীতকাল মানেই শহর জুড়ে দেখা যায় ভাপা পিঠার আয়োজন। তবে, আমরা অনেকেই রাস্তায় বানানো খাবার খেতে চাইনা। তাই ঘরেই তৈরি করুন সুস্বাদু ভাপা পিঠা, দেখে নিন রেসিপি –

উপকরণঃ
২ কাপ চালের গুঁড়ো, ১ কাপ খেজুর গুঁড়ো, ১ কাপ নারিকেল গুড়ো, স্বাদ মতো লবন, পিঠা বানানোর বাঁটি, একটি পাতিল, একটি ছিদ্রযুক্ত ঢাকনা।

প্রণালিঃ
প্রথমে চালের গুরা চালুনিতে করে চেলে নিতে হবে। এরপর চালের গুঁড়োর সাথে পানি ছিটিয়ে, লবণ দিয়ে হালকা ভাবে মেখে নিন। খেয়াল রাখবেন যেন দলা না বাঁধে।

এখন হাঁড়িতে পানি দিন, হাঁড়ি উপর ছিদ্রযুক্ত ঢাকনাটি রেখে চুলায় বসিয়ে দিন, চুলাটি খুব অল্প আচে রাখুন, ঢাকনার পাশে ছিদ্র থাকলে তা আটা বা মাটি দিয়ে বন্ধ করে দিন। ছোট বাটিতে মাখানো চালের গুঁড়ো নিয়ে তার মাঝখানে পরিমাণ মত গুড় দিন।

এরপর ওপরে অল্প চালের গুঁড়ো দিয়ে পাতলা কাপড়ে দিয়ে বাটির মুখ ঢেকে ছিদ্রযুক্ত ঢাকুনির ওপর বাটি উল্টে তা সরিয়ে নিন। ২ থেকে ৩ মিনিট অপেক্ষা করুন। তারপর পিঠাটিতে নারিকেলের গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার