কামরুজ্জামান মামুন ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিবার্চিত হয়েছেন ফান্দাউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন। এ উপলক্ষে মঙ্গলবার(২০ নভেম্বর) দুপুরে ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ে প্রিজাইটিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাকছুদুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান শেখের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অভিভাবক সদস্য কাজী ইয়ার খান,সারোয়ার আলম,জুনাইদ মিয়া,মোঃ গিয়াস উদ্দিন,মহিলা অভিভাবক সদস্য পারভীন চৌধুরী,দাতা সদস্য সেলিম মিয়া, শিক্ষক প্রতিনিধি আলাউদ্দিন আহমেদ,অমল চন্দ্র দাসও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মীর রুবিয়া আক্তার।
সভায় নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিগণের সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা নব-নির্বাচিত সভাপতি ও ইউপি চেয়ারম্যান এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন কে ফুল দিয়ে বরণ করেন নেন।










