,

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের গাড়ি বহরে যুবকদের হামলা, ৫টি গাড়ি ভাংচুর

car attackনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় বরযাত্রী বহনকারী গাড়ি বহরে হামলা চালিয়ে ৫টি গাড়ি ভাংচুর করে একদল যুবক। গত শুক্রবার রাত প্রায় পৌনে ১১টার দিকে শহরের স্বপ্নীল কমিউনিটি সেন্টার ও পার্টি প্যালেস কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, শহরের টিএ রোড এলাকায় পার্টি প্যালেস কমিউনিটি সেন্টার ও স্বপ্লীল কমিউনিটি সেন্টার পৃথক বিয়ের অনুষ্ঠান চলছিল। এদিকে ওই এলাকায় একই সময়ে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে চারদিন ব্যাপী কোরআন তফসির চলছিল। শুক্রবার ছিল তফসির মাহফিলের শেষ দিন ও দোয়া। বিয়ের অনুষ্ঠানে আসা বরযাত্রীরা ও কনের পক্ষের লোকজন পটকাসহ বিভিন্ন আতশ বাজি ফাটাতে থাকে। তখন মাহফিলের মাইক থেকে পটকা না ফাটাতে অনুরোধ করা হলে তারা সেদিকে কোন কর্ণপাত করেনি। এর কিছুক্ষন পর একদল যুবক ইট-পাথর নিয়ে বরযাত্রীবাহী গাড়ি বহরে হামলা চালিয়ে ৫টি গাড়ি ভাংচুর করে। তবে তখন বরযাত্রীরা গাড়িতে ছিলনা। এ ঘটনায় টিএ রোড এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোন মামলা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ