কানে পানি ঢুকলে সহজে বের করার উপায়

news-image

অনলাইন ডেস্ক : গোসলের সময় সতর্ক থাকার পরও মাঝে মধ্যে শরীরে পানি ঢালার তোড়ে কানের ভিতর পানি ঢুকে যায়। সামান্য পানি ঢুকলে খুব একটা অসুবিধা হয় না। কিন্তু বেশি পানি ঢুকে গেলে সারাদিন থাকে অস্বস্তি। কান বন্ধ হওয়া থেকে কানে যন্ত্রণা তো রয়েইছে, এমনকি পানির পরিমাণ বেশি হলে কান থেকে রক্ত বার হওয়া, পুঁজ ইত্যাদির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এক্ষেত্রে পানি বের করার জন্য কিছু পদ্ধতি গ্রহণ করা যেতে পারেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক।

১. ​কানে অল্প পানি ঢুকলে চুইংগাম চিবাতে হবে। এতে দাঁত, মাড়ি ও কানের পাশের পেশীগুলোর ওঠাপড়ায় কানের পানি বেরিয়ে আসবে।

২. পানি ঢুকলে একটা লম্বা শ্বাস নিন। এবার দু’আঙুলে নাকের ছিদ্র বন্ধ করে সেই অবস্থাতেই শ্বাস ত্যাগ করতে চেষ্টা করুন। এই পদ্ধতি কয়েকবার অবলম্বন করলেই কান থেকে পানি বেরিয়ে যাবে সহজে।

৩. যে কানে পানি ঢুকেছে সে দিকে মাথা কাত করুন। এবার সেই দিকের হাতের তালু পানি ঢোকা কানের উপরে রেখে জোরে চাপ দিন। চাপ দিয়ে সরিয়ে নিন হাত। এতে কিছুটা পানি বেরিয়ে আসবে। কয়েকবার এমন করতে করতেই কানের সিংহভাগ পানি বেরিয়ে আসবে।

এসব পদ্ধতি অবলম্বনের পরও যদি কানের পানি বের না হয় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবং তাদের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ও ড্রপ ব্যবহার করা যাবে না। তাহলে হিতে বিপরীত হতে পারে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার