,

রেস্তোরাঁর সুস্বাদু খাবারের সঙ্গে অজান্তেই খাচ্ছেন এই বিষ

news-image

অনলাইন ডেস্ক : খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়াতে রেস্তোরাঁয় ব্যবহৃত হয় নানা রকম মসলা। এতে খাবার সুস্বাদু হচ্ছে ঠিকই, একইসঙ্গে হচ্ছে বিষাক্তও! দোকানের খাবারের মনোসোডিয়াম গ্লুটামেট নামক একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। পুষ্টিবিদদের মতে,খাবারে সামান্য পরিমাণে মনোসোডিয়াম গ্লুটামেট বা টেস্টিং সল্ট ব্যবহার তেমন ক্ষতিকর নয়। তবে অতিরিক্ত মাত্রায় এই উপাদান শরীরে গেলে তা মারাত্মক ক্ষতিকর হতে পারে।

সম্প্রতি একটি সমীক্ষায় জানা গেছে, সারা বিশ্বে প্রায় দুই লাখ টন সোডিয়াম গ্লুটামেট ব্যবহার করা হয়। প্রসেসড চিপস, প্যাকেজড স্যুপ, টিনজাত খাবারে মনোসোডিয়াম গ্লুটামেট ব্যবহার করা হয়।

নিউট্রিশন ও মেটাবলিজমের জার্নালে প্রকাশিত রিপোর্টে বিশেষজ্ঞদের দাবি, খাবারে ব্যবহৃত এই রাসায়নিক উপাদান শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের শরীরে সবচেয়ে বেশি প্রভাব ফেলে।

১) সোডিয়াম গ্লুটামেটের অতিরিক্ত ব্যবহারে অ্যাড্রেনাল গ্রন্থির অকার্যকারিতা, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, স্ট্রোক ও অন্যান্য ঝুঁকিও বেড়ে যেতে পারে।

২) সোডিয়াম গ্লুটামেট খাবারকে আরও স্বাদযুক্ত করে তোলে এবং জিভের টিস্যুগুলোকে প্রভাবিত করে। এই কারণেই ওজন বৃদ্ধি ও স্থূলতার সমস্যা দেখা যায়।

৩) অতিরিক্ত সোডিয়াম গ্লুটামেট শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে।
৪) খাবারের সঙ্গে অতিরিক্ত পরিমাণ সোডিয়াম গ্লুটামেট শরীরে গেলে বাড়তে পারে মাইগ্রেনের সমস্যা। এরই সঙ্গে তীব্র মাথা ব্যথা, পেশীর শক্ত হয়ে যাওয়া, অসাড়তা, মাথা ঘোরা, বমি বমি ভাবসহ নানা রকম শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর