,

জেমসের হ্যাটট্রিক

7cb7e9a06e6f84da4a2e3edcf7aa042b-2বিনোদন প্রতিবেদক :এ যেন নতুন করে জেগে ওঠা। ধীরগতিতে এগিয়ে চলা অডিও বাজারে হঠাৎ যেন এক দমকা হাওয়া। সাত দিনের ব্যবধানে মুক্তি পেল জেমসের তিনটি গান। তিনটিই চলচ্চিত্রের গান। তাই একে গানে গানে জেমসের হ্যাটট্রিক বলা চলে।

গেল সপ্তাহে জেমসের তিনটি গান এসেছে শ্রোতাদের নাগালে। প্রথমটি আসে ৪ ডিসেম্বর। জিরো ডিগ্রি ছবির গানের অ্যালবাম মুক্তি পায় ওই দিন। ‘ভালোবাসা ও ঘৃণা’ শিরোনামের ওই গান লিখেছেন ছবির নির্মাতা অনিমেষ আইচ এবং সুর করেছেন প্রিন্স মাহমুদ। ৯ ডিসেম্বর ওয়ার্নিং ছবিতে গাওয়া জেমসের আরেকটি গান ছাড়া হয় ইউটিউবে। ‘এত কষ্ট লাগে অন্তরে’ নামের গানটিতে কবির বকুলের কথায় সুর বসিয়েছেন শওকত আলী ইমন। সবশেষ ১০ ডিসেম্বর মুক্তি পায় দেশা দ্য লিডার ছবির টাইটেল গান ‘আসছে দেশা আসছে’। এই গানের কথা ও সুর করেছেন শফিক তুহিন।

গানে গানে এই হ্যাটট্রিকের পর কথা হয় জেমসের সঙ্গে। এ বিষয়ে তিনি বলেন, ‘ভালো লাগছে। ভালো ভালো গান হলে গাইতেও ভালো লাগে। শ্রোতারা নতুন গানের স্বাদ পায়। গান শোনার জন্য চলচ্চিত্র এখন একটি ভালো মাধ্যম হতে পারে।’

জানা গেছে, জেমসের গাওয়া আরও তিনটি গান রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মধ্যে আছে হাসিবুর রেজা কল্লোলের সত্তা ও পি এ কাজলের চোখের দেখা ছবি দুটির গানও।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ