,

অবশেষে ঢাবিতে ভর্তির সুযোগ পাচ্ছেন সেই হৃদয়

news-image

বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রতিবন্ধী কোটার আওতায় (বাক, শ্রবণ বা দৃষ্টি প্রতিবন্ধীরা কোটায় পড়ে) না পড়ায় হৃদয় সরকারকে ভর্তি করা সম্ভব নয় বলে জানিয়েছিলেন ঢাবি অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।একাধিক সূত্র নিশ্চিত করেছে- বৃহস্পতিবার ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় যে, শারীরিক প্রতিবন্ধিত্বের কারণে মায়ের কোলে চড়ে কেন্দ্রে এসে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া হৃদয় সরকারকে প্রতিবন্ধী কোটায় ভর্তির সুযোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে এ বিষয়ে এখনই কিছু বলছেন না কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার।

ডিনস কমিটির সিদ্ধান্তের বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংশ্লিষ্ট ডিনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।কলা অনুষদের ডিন আবু মো. দেলোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রশাসনিক ভবন থেকে লিখিত না আসা পর্যন্ত কোনো কিছু বলা যাবে না। আমি ডিনস কমিটির মুখপাত্র নই।

তবে প্রশাসনিক ভবনের এক কর্মকর্তা জানান, হৃদয়ের ভর্তির সিদ্ধান্তের কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। পরীক্ষার দিন মায়ের কোলে চড়ে ক্যাম্পাসে আসার একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে সেটি নজরে আসে।প্রসঙ্গত, ভর্তি পরীক্ষায় কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটে ৩৭৪০তম পজিশন অর্জন করেন হৃদয় সরকার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর