শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কমিকন ২০১৪

2d0fbd4c8d1ec80ccda3d8770f795ae1-9বিনোদন প্রতিবেদক :কমিক বইয়ের প্রিয় চরিত্রগুলো যদি আপনার সামনে এসে ঘুরে বেড়ায়, তাহলে কেমন হবে? যারা বয়সে ছোট, তারা নিশ্চয়ই অবাক হবে। হ্যাঁ, ঠিক এমনটাই আবার ঘটতে যাচ্ছে। তৃতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘ঢাকা কমিকন ২০১৪: এজ অব ব্রিলিয়ান্স’। রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে আয়োজন করছে কমিকন। পৃষ্ঠপোষকতা করছে এয়ারটেল।

আয়োজকদের কাছ থেকে জানা গেছে, তিন দিনের এই আয়োজনে থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা, টয় ডিসপ্লে মিউজিয়াম, গেম ইভেন্টস, কনসার্টসহ নানা কিছু। আজ বৃহস্পতিবার এই আয়োজন চলবে বেলা দুইটা থেকে রাত নয়টা আর শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত।