বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের তেলবাহী ট্যাংকার উদ্ধার

shela-river_188026ডেস্ক রির্পোট :সুন্দরবনের শেলা নদীতে ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকারটিকে তীরে টেনে তোলা হয়েছে। বৃহস্পতিবার সকালে ‘খান জাহান আলী স্যালভেজ এন্টারপ্রাইজ’ জাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ১৬ জন উদ্ধারকারীর প্রাণান্তকর চেষ্টায় বেলা সাড়ে ১২টার মধ্যে ট্যাংকারটি উদ্ধার করা সম্ভব হয়।

ডুবে যাওয়া ট্যাংকারটি ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে জয়মনি ঘোলার কাছে টেনে নিয়ে যায় উদ্ধারকারী জাহাজ।দুর্ঘটনা কবলিত তেলবাহী ট্যাংকারটি উদ্ধারের পর সুন্দরবনের ভেতর দিয়ে আগামী ৩দিন সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করেছে বিআইডব্লিউটিএ।এছাড়া দুর্ঘটনা তদন্তে পরিবেশ ও বন মন্ত্রণালয় ৯ সদস্য বিশিষ্ট্য একটি কমটি গঠন করেছে। কমিটিকে আগামী ১৮ ডিসেম্বররের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।গত মঙ্গলবার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শেলা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় ‘ওটি সাউদার্ন স্টার সেভেন’ নামে একটি তেলবাহী ট্যাংকার ডুবে যায়। ট্যাংকারটি গোপালগঞ্জের একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য খুলনার পদ্মা অয়েল ডিপো থেকে ৩ লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার ফার্নেস অয়েল নিয়ে যাচ্ছিল।এদিকে তেল পানিতে ছড়িয়ে পড়ায় মারাত্মক হুমকিতে পড়েছে সুন্দরবনের জীববৈচিত্র্য।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা