মানবাধিকারের সার্বজনীন ঘোষণা বাস্তবায়নে সকলকে আন্তুরিক ভ’মিকা রাখতে হবে-পুলিশ সুপার
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) বলেছেন, জন্মের পর থেকেই সকল ক্ষেত্রে মানবাধিকার প্রাপ্তি প্রতিটি মানুষের অধিকার। এই অধিকার যেন লংঘন না হয় সে ব্যাপারে সকলের সচেতনতা দরকার। নিজেকে একজন মানবাধিকার কর্মী উল্লেখ করে তিনি মানবাধিকার সম্পর্কিত ইতিহাস, অভিজ্ঞতা গবেষণা এবং অতীত বর্তমান ও দেশ বিদেশের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে বলেন, মানুষের অধিকার প্রপ্তি নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে , মানবাধিকার যথাযথ বাস্তবায়নে সারা বিশ্বে কাজ হচ্ছে , বিশ্বব্যাপী মানবাধিকারের যে সার্বজনীন ঘোষণা তা বাস্তবায়নে নবীন প্রবীণ সহ সকলের ভ’মিকা প্রয়োজন। এ ক্ষেত্রে পারিবারিক, সামাজিকভাবে দায়িত্বশীল মানবাধিকার চর্চার ব্যাপারে গুরুত্বারোপ করে তিনি বলেন সামন্ততান্ত্রিক মানসিকতা পরিহার করে, ধনী দরিদ্র বৈষম্য না রেখে, শিশু বৃদ্ধ শ্রমজীবিদের খোঁজ খবর নিতে হবে, যেখানে মানবাধিকার লংঘিত হয় সেখানেই প্রয়োজনীয় আন্তরিক ভ’মিকা রাখতে হবে। বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক শাখা এবং এর সঙ্গে সম্পৃক্তদের প্রতি আশাবাদী হয়ে তিনি বলেন, সমাজে ভাল কাজে যাঁরা নিবেদিত তাদের বলিষ্ঠ নেতৃত্বে সম্মিলিতভাবে আগামীর প্রজন্মের জন্য সকল অধিকার প্রাপ্তির সুন্দর সুখী বিশ্ব গড়তে হবে।
গতকাল বুধবার ৬৬ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক শাখার উদ্যোগে সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে আয়োজিত গণতন্ত্র, আইনের শাসন, ও মানবাধিকার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি এডভোকেট নূর মোঃ জামাল এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলহাজ্ব এডভোকেট মোঃ লোকমান হোসেন এপিপি,সংগঠনের অন্যতম সদস্য ব্রাহ্মণবাড়িয়া প্রেস কাবের সহ সভাপতি আল আমীন শাহীন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপশ রঞ্জন ঘোষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মোখলেছুর রহমান খান, চেম্বার এর সভাপতি আলহাজ্ব আজিজুল হক,সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস কাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, নারী নেত্রী সংগঠক নন্দিতা গুহ ,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ প্রমুখ। বক্তব্য রাখেন নারী নেত্রী রাবেয়া খাতুন রাখি, নারী নেত্রী মুক্তি খান,এডভোকেট জাহাঙ্গীর,শিক্ষা ও পরিকল্পনা কমিটির সদস্য মানবাধিকার কর্মী আফজালুর রহমান রিপন,সংগঠনের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ফরহাদ সিদ্দিকী, সহ সভাপতি ও জেলা নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব, সাংগঠনিক সম্পাদক কাজী জাবেদ হোসেন, নির্বাহী সদস্য অধ্যক্ষ নিয়াজ মোঃ কাজল, কলেজ শাখার সভাপতি আজহারুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি আলহাজ্ব আবদুস সালাম, সদর হাসপাতালের ইএমও ডাঃ অভিজিৎ রায়, রাজন আহমেদ পিয়াস, বিজয় কৃষ্ণ মল্লিক সহ সংগঠনরে সদস্যবৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এর পূর্বে সকাল ৯ টায় বিশ্ব মানবাধিকার দিবস উপলেক্ষ ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে কর্মসূচীর শুভ উদ্ভোধন ও শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক, সাবেক গণ পরিষদ সদস্য আলহাজ্ব এডভোকেট সৈয়দ একেএম এমদাদুল বারী।এ সময়ে অন্যন্যের মধ্যে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ, উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মীর, সহকারী পুলিশ সুপার তাপশ রঞ্জন ঘোষ , মডেল থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস , সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ সদস্য বৃন্দ। সরকারী কলেজ থেকে ব্যানার ফেস্টুন বাদ্য বাজনা সহ বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্তানীয় জাতীয় বীর আবদুল কুদ্দুস পৌর মুক্ত মঞ্চে এসে শেষ হয়।











