মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মজাদার এগ বিরিয়ানি রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : প্রতিদিনের একঘেয়েমি মেন্যুতে ভিন্নতা আনতে তৈরি করতে পারেন এগ বিরিয়ানি। দেখে নিন এই খাবার তৈরির সহজ পদ্ধতি-

প্রণালি
প্রথমে বিরিয়ানির প্যানে তেল এবং ঘি নিয়ে হালকা গরম করে সেদ্ধ ডিমগুলো হালকা বাদামি করে চারপাশে ভেজে নিতে হবে। এবার সেই ঘি তেলে তেজপাতা, এলাচ এবং দারুচিনি দিয়ে তাতে আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে এক এক করে জিরা গুড়া, ধনিয়া গুঁড়া, গরম মসলার গুঁড়া দিয়ে ১ টেবিল চামচ তরল দুধ মিশিয়ে হালকা কষিয়ে নিতে হবে।

এবার এতে পোলাও-এর চাল দিয়ে একটু নাড়াচাড়া করুন। এরপর তরল দুধ, পেঁয়াজ বেরেস্তা, জায়ফল গুঁড়া, জয়ত্রী, কিসমিস, আলু বোখারা, কাঁচামরিচ গোটা, লবণ, লেবুর রস, গোলাপজল এবং ৪০০ গ্রাম পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করুন। লেবুর রসের কারণে বিরিয়ানি ঝরঝরে হবে।

পানি শুকিয়ে এলে এতে ভেজে রাখা ডিম, ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে ঢেকে তাওয়ার ওপর মৃদু জ্বালে ২৫-৩০ মিনিটের জন্য বসিয়ে রাখলেই হয়ে গেল এগ বিরিয়ানি।

উপকরণ
চিনিগুঁড়া চাল ২৫০ গ্রাম, ডিম সেদ্ধ ৪ টি, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, তরল দুধ আধা কাপ, ক্যাপসিকাম ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা গুঁড়া ১/৩ চা চামচ, ধনিয়া গুঁড়া ১/৩ চা চামচ এবং গরম মসলা গুঁড়া আধা চা চামচ।

এছাড়া তেজপাতা ২ টা, এলাচ ৪ টা, দারুচিনি ১ টুকরা, জায়ফল গুঁড়া ১/৪ চা চামচ, জয়ত্রী ১/৪ চা চামচ, কিসমিস ১ টেবল চামচ, আলু বোখারা ৭-৮ টা, কাঁচামরিচ গোটা ৭-৮ টা, গোলাপজল ১ টেবিল চামচ, সানফ্লাওয়ার তেল ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, লবণ আধা চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, এবং গরম পানি ৪০০ গ্রাম প্রয়োজন হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক