বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় মানবাধিকার হরণ হয়েছে ৫ জানুয়ারি: মান্না

64e0daba3ed4051755a80c4d9beb344e-2012-07-30-09-21-12-50165208195f9-manna

ডেস্ক রির্পোট :নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এ দেশের সবচেয়ে বড় মানবাধিকার হরণের ঘটনা ঘটেছে ৫ জানুয়ারি। ওই দিন দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ১৬ কোটি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন মান্না। ‘মানবাধিকার হরণ: এ কী পরিস্থিতিতে দেশ’ শিরোনামের ওই আলোচনা সভা আয়োজন করেছে ‘মৌলিক অধিকার সুরক্ষা কমিটি’।

আজ বেলা পৌনে ১১টার দিকে আলোচনা সভা শুরু হয়। মানবাধিকার লঙ্ঘনের শিকার ভুক্তভোগী পরিবারের প্রায় ২০ জন সদস্য আলোচনার প্রথম পর্বে তাঁদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। 

দ্বিতীয় পর্বে বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। এই পর্যায়ে বক্তব্য দিতে গিয়ে ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনকে দেশের সবচেয়ে বড় মানবাধিকার হরণের ঘটনা হিসেবে অভিহিত করেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ৫ জানুয়ারির আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, সংবিধান রক্ষার জন্য এ নির্বাচন করা হচ্ছে। কিন্তু নির্বাচন পার হওয়ার পর এখন তিনি পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা বলছেন। 

আলোচনায় আরও অংশ নেন কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক, সারা হোসেন, মানবাধিকারকর্মী শাহনাজ হুদা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা