,

প্রতিটি শিশুকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে- লুৎফুন নাহার

pic 2ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি লুৎফুন নাহার বলেছেন, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত শিশুদের শিক্ষার আওতায় এনে প্রাথমিক স্কুলে তাদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করে শিক্ষার প্রসার ঘটাতে হবে। তিনি বলেন কাব স্কাউটস শিক্ষার মাধ্যমে শিশুরা আত্মনির্ভরশীলতার গুণের অধিকারী হতে পারে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কাব দল গঠনের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন কাব স্কাউটিং কার্যক্রমে শিশুরা আনন্দ বিনোদন যেমন পায়, এবং  সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে নানা গুণের অধিকারী হতে পারে। তিনি কাব স্কাউটস আন্দোলন জোরদার করতে  প্রাথমিক শিক্ষা স্তরের কর্মকর্তা শিক্ষক অভিভাবক সহ সকলকে দায়িত্বশীল ভ’মিকা রাখার আহবান জানান।
মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে বাংলাদেশ স্কাউটস ব্রাণবাড়িয়া জেলার আয়োজনে জেলা পর্যায়ে কাব স্কাউটসের মত বিনিময় সভায় বিভিন্ন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ স্কাউটস নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এ আহবান জানান।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউটস এর সম্পাদক নিয়াজ মোঃ কাজল। বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাইটস কুমিল্লা অঞ্চলের উপ কমিশনার এবি এম আবুল হাশেম সহ জেলার ৯ টি উপজেলার শিক্ষা কর্মকর্তাবৃন্দ।
সভায় জানুয়ারী মাসে বিভিন্ন উপজেলায় কাব স্কাউটস বিষয়ক ওরিয়েন্টেশন , বেসিক কোর্স, বিদ্যুৎ ক্যাম্প সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ