,

মনরোকে লেখা প্রেমপত্রের দাম ৭৮ হাজার ডলার!

58a202556c17f81175c73ba080bb1361-marilyn_monroeবিনোদন প্রতিবেদক :মেরিলিন মনরো পৃথিবী ছেড়ে চলে গেছেন ৫২ বছর আগে। আজও তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। সম্প্রতি আবারও তার প্রমাণ মিলল। এক নিলামে তাঁকে লেখা কেবল একটি চিঠিই বিকিয়েছে ৭৮ হাজার ডলারে।

প্রেমপত্রটি তাঁকে লিখেছিলেন তাঁর সাবেক স্বামী বাস্কেটবল খেলোয়াড় জো ডিম্যাগিও। একই নিলামে মনরোকে লেখা তাঁর আরেক স্বামী নাট্যকার আর্থার মিলানের একটি চিঠি বিকিয়েছে ৪৪ হাজার ডলারে।

মনরোর প্রেমপত্র চান?

সম্প্রতি মেরিলিন মনরোর স্মৃতিবিজড়িত পোশাক, গয়না, চিঠিসহ প্রায় ২০০ সামগ্রী নিলামে তোলে লস অ্যাঞ্জেলেসের নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান জুলিয়েনস অকশনস। নিলামে মনরোর একটি সিল্ক কোটের অবিশ্বাস্য দাম ওঠে। ১৭ লাখ ৫০ হাজার ডলারে সেটি বিক্রি হয়। এক খবরে এ তথ্য জানিয়েছে পিপল ম্যাগাজিন।

এ ছাড়া মনরোর কালো ভেলভেট অপেরা কোট বিক্রি হয় ৯৩ হাজার ৭৬০ ডলারে। গলার হার বিক্রি হয় ৩৪ হাজার ৩৭৫ ডলারে। অন্তর্বাস বিক্রি হয় ২০ হাজার ডলারে। মেকআপ বক্সের দাম ওঠে ৪৬ হাজার ৮৭৫ ডলার। আর ছোট্ট একটি লিপ ব্রাশ বিক্রি হয় ১০ হাজার ডলারে।

জুলিয়েনস অকশনসের পক্ষ থেকে জানানো হয়েছে, মনরোর স্মৃতিবিজড়িত সামগ্রীগুলোর সংগ্রাহক তাঁর অভিনয় কোচ প্রয়াত লি স্ট্রেসবার্গ। মৃত্যুর আগে এক বন্ধুর কাছে সেগুলো রেখে যান লি। সম্প্রতি সেই সামগ্রীগুলোই নিলামে তোলা হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর