,

মালয়েশিয়ায় জয়যাত্রা টিভির উদ্বোধন

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় প্রবাসীদের সুখ-দু:খ তুলে ধরায় প্রত্যয় নিয়ে পথচলা শুরু করলো জয়যাত্রা টিভি। প্রবাসী বাঙালী কমিউনিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে জয়যাত্রা টিভির ব্যুরো অফিস উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়যাত্রা টিভির চেয়ারম্যান ও জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক হেলেনা জাহাঙ্গীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়যাত্রা টিভির মালয়েশিয়া ব্যুরো চিফ বিশিষ্ট সাংবাদিক এসএম রহমান পারভেজ।

মালয়েশিয়ার রাজধানী ‍কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতানে অভিজাত বাংলাদেশী রসনা বিলাস রেস্টুরেন্টের হল রুমে। এই বর্ণাঢ়্য আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, মিডিয়া কর্মী ও বিশিষ্টজনরা।

উদ্বোধনী অনুষ্ঠানে হেলেনা জাহাঙ্গীর বলেন, আমরা প্রবাসীদের সুখ-দু:খ দৃঢ়তার সঙ্গে তুলে ধরতে চাই। আমাদের এই চ্যানেল হবে প্রবাসীদের আপনার কথা তুলে ধরার চ্যানেল। এটাকে আপনারা নিজের চ্যানেল বলে ধরে নিবেন। এটা আপনার কথা বলবে।

কোনো প্রভাবশালীর রক্ত চক্ষু একে দমাতে পারবেনা। অপ্রিয় সত্যকথা তুলে ধরাই হবে এর একমাত্র লক্ষ্য।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর