রাসুল সা. আমাদের পিতা নাকি ভাই?

news-image

ইসলাম ডেস্ক।। সমস্ত মানুষ হযরত আদম ও হাওয়া আলাহিস সালাম এর সন্তান। সেই হিসেবে সকল ধর্মবর্ণের মানুষ পরস্পর ভাই ভাই।

যেমন ইবরাহিম আলাহিস সালাম তার বিবি সারা এর ব্যাপারে বলেছিলেন, তিনি তার বোন। (বুখারি, হাদিস নং-৩৩৫৮, সহিহ মুসলিম, হাদিস নং-২৩৭১)

কী হিসেবে বোন? আদম আলাহিস সালামের সন্তান হিসেবে মানুষ পরস্পর সবাই ভাই ভাই। নারী পুরুষ সবাই ভাই বোন। তবে আলাদাভাবে মুসলমানগণ পরস্পর ভাই। কুরআনে কারিমে মুসলমানদের পরস্পর ভাই ভাই বলে সম্বোধন করা হয়েছে।

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ [٤٩:١٠]

মুমিনরা তো পরস্পর ভাই-ভাই। (সূরা হুজুরাত-১০)

সেই সাথে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদির রূহানি পিতা। তার বিবিগণ মুমিনদের রুহানী আম্মাজান।

কুরআনে ইরশাদ হয়েছে,

النَّبِيُّ أَوْلَىٰ بِالْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ ۖ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ ۗ [٣٣:٦]

নবি মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ এবং তাঁর স্ত্রীগণ তাদের মাতা। (সূরা আহযাব-৬)

উপরোক্ত আলোচনা দ্বারা একথা পরিস্কার হল যে, প্রতিটি মানুষ পরস্পর ভাই ভাই আদম আলাহিস সালামের সন্তান হিসেবে। পুরুষ নারী পরস্পর ভাই বোন আদম ও হাওয়া আলাইহি সালামের সন্তান হিসেবে।

আর মুসলমানগণ আলাদাভাবে আরো গভীর ভাই ভাই মুসলিম হিসেবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নবি আমাদের রূহানী পিতা আর তার সম্মানিতা স্ত্রীগণ মুমিনদের আম্মাজান।

সুতরাং নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহি সালামের সন্তান এবং মুসলমানদের নবী হিসেবে সমস্ত মুসলমানদের ভাই। আবার তিনি নবী হিসেবে উম্মতের রূহানী পিতাও। তেমনি নবীজীর স্ত্রীগণ মুসলিম হিসেবে সমস্ত মুসলমানদের বোন। আবার নবীজীর স্ত্রী হিসেবে সমস্ত মুমিনদের আম্মাজান।

এটা শুধুই দৃষ্টিকোণ হিসেবে পার্থক্য। এটা এমন কোন কঠিন বা জটিল জিনিস নয়, যা নিয়ে অধিক গবেষণা বা চিন্তা ফিকির করার প্রয়োজন আছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার