,

মানবপাচারের অভিযোগে ইতালিতে ৬ বাংলাদেশি গ্রেফতার

news-image

ইতালি প্রতিনিধি : ইতালির উত্তরপ্রদেশ লিগুরিয়ায় মানবপাচারের অভিযোগে ৬ বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় আলেসসিও পুলিশ। গ্রেফতারকৃত বাংলাদেশিরা হলেন করিম রেজা (৩৪), সজিব মিয়া (২৩), মোহাম্মদ সান্টো (১৮), মেহেদি হাসান (২৩), মাতুব্বর অসীম (২৫), সহিদুল মাতুব্বর (২৩)।

জানা যায়, দীর্ঘ অনুসন্ধান শেষে ২৬ সেপ্টেম্বর অভিযোগ তদন্ত নিশ্চিত হলে সাভোনা শহর থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশিদের। এদের মধ্যে দলনেতা হলেন করিম রেজা।

পুলিশ এক প্রেস বার্তায় বলেছে, দলনেতা করিম প্রায় ছয় লাখ টাকার বিনিময়ে লিবিয়া থেকে সাগর পথে ইতালিতে মানব পাচার করেন। ইতালিতে পৌঁছাবার পর তাদের দিয়ে অমানবিক কাজ করাতেন। কাজ করতে না চাইলে ভয় দেখিয়ে চলতো অত্যাচার।

ইতালিতে ৪ অক্টোবর অভিবাসন ও নিরাপত্তা আইন চালু হয়েছে। যার ফলশ্রুতিতে লিবিয়া থেকে অবৈধভাবে সাগর পথে আসা অভিবাসী ঠেকাতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর পদক্ষেপ নিয়েছেন।

আরেকটি সূত্রে জানা যায়, ওইদিন রবিবার সকালেই একজনকে সরাসরি নিজ দেশে ফেরতও পাঠানো হয়েছে। এই চক্রের সাথে জড়িত বাংলাদেশিদের ইতালি গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে