,

দাঁতের সমস্যা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়

news-image

স্বাস্থ্য ডেস্ক : উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যতালিকা মেনে চলা যেমন জরুরি তেমনি দাঁতের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা দরকারী। নতুন এক গবেষণা বলছে, যাদের দাঁতের মাড়ি সুস্থ তাদের উচ্চ রক্তচাপের প্রবণতা কম থাকে। তাছাড়া দাঁতে বা মুখগহ্বরে সমস্যা আছে এমন ব্যক্তিরা উচ্চ রক্তচাপের জন্য ওষুধ খেলেও অন্যদের তুলনায় তাদের ক্ষেত্রে ওষুধের প্রতিক্রিয়া কম কাজ করে। গবেষণায় আরও দেখা গেছে, হাইপারটেনশনে ভূগছেন এমন রোগী যাদের দাঁতের সমস্যা আছে পরবর্তীতে তাদের উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় বেশি থাকে।

গবেষক দলের একজন ইতালির ইউনিভার্সিটি অব লাকুইলারের পোস্ট ডক্টরেট শিক্ষার্থী ডেভিড পাইট্রপালি বলেন, ‘যারা হারপারটেনশনের চিকিৎসা নিচ্ছেন তাদের চিকিৎসকদের উচিত রোগীর দাঁতের স্বাস্থ্যের খোঁজ নেওয়া।অন্যদিকে দাঁতের চিকিৎসকেরও রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ রাখা উচিত। বিশেষ করে হৃদরোগজনিত সমস্যা আছে কি-না সেটা জানা প্রয়োজন।’

গবেষণার জন্য ৩ হাজার ৬০০ জন উচ্চ রক্তচাপে ভোগা রোগীর উপর গবেণা চালানো হয়। গবেষণাপত্রটি ‘হাইপারটেনশন জার্নালে’ প্রকাশিত হয়েছে।

এ কারণে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমাতে দাঁতের স্বাস্থ্যের ব্যাপারে জোর দিতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর