,

জেনে নিন সঠিক উপায়ে মেকআপ করার জরুরী কিছু টিপস

Prom-Eye-Makeup-Ideas

লাইফস্টাইল ডেস্ক : আমরা যেকোনো জায়গায় যাওয়ার আগে সবসময়ই কমবেশি মেক-আপ করে থাকি। বিশেষ করে নারীদের খুব পছন্দের একটি জিনিস হল সাজগোজ। তাই যেকোনো জায়গায় যাওয়ার আগে হালকা করে হলেও একটু সাজতে হয়। কিন্তু কখন কীভাবে সাজা উচিত তা অনেকেই বুঝতে পারেন না। এই ব্যাপারগুলো জানা থাকলে সবার জন্যই বেশ ভালো।

যেকোন সময় মেক-আপ করার জন্য প্রথমে যা করা উচিতঃ
১। মেক-আপ করার আগে অ্যাস্ট্রিনজেন্ট লোশনে বরফ মিশিয়ে মুখ পরিষ্কার করুন। ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন লাগান খুব হালকা করে। তারপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ কালচে লাগবে না।

২। ভ্যাপসা গরমে খুব ঘাম হয় সুতরাং মেক-আপ করার আগে মুখ ও গলায় ওয়াটারপ্রুফ অ্যাস্ট্রিনজেন্ট লোশন লাগান। তারপর মেক-আপ করুন। এরপর মুখে একটু বরফ লাগিয়ে নিন। এতে মেক-আপটা দীর্ঘস্থায়ী হবে। ওয়াটারপ্রুফ ব্যবহার করতে পারলে সব থেকে ভাল হয়।

দিনের অনুষ্ঠানের জন্য মেক-আপঃ
১। দিনের অনুষ্ঠানের জন্যে ময়েসচারাইজার সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। তারপর ট্রান্সলুসেণ্ট পাউডার লাগান। তৈলাক্ত ত্বকে অবশ্য ময়েসচারাইজারের বদলে অ্যাস্ট্রিনজেন্ট লোশন লাগান। এক্ষেত্রে কম্পেক্ট পাউডার ব্যবহার করুন। দিনেরবেলায় ঘামের কারণে টি জোন তৈলাক্ত হয়ে যায়। তাই এই অংশে বিশেষ করে পাউডার লাগান। একান্তই ফাউন্ডেশন ব্যবহার করতে হলে ওয়াটারবেসড মেক-আপ আদর্শ।

২। ব্লাশ অন ব্যবহার করলে খেয়াল রাখবেন যেন ভাল করে ব্লেন্ড হয়।

৩। দিনেরবেলায় আই পেন্সিল ব্যবহার করুন। এক কোট মাসকারা ব্যবহারই যথেষ্ট।

৪। ডার্ক কালারের লিপস্টিকের পরিবর্তে হালকা প্যাস্টেল শেডের লিপস্টিক বেছে নিন। হালকা পারফিউম ব্যবহার করুন।

রাতের অনুষ্ঠানের জন্য মেক-আপঃ
১। রাতের অনুষ্ঠানের জন্য চোখ হাইলাইট করুন। ব্রাউন, ব্রঞ্জ, গোল্ড আইশেড ব্যবহার করুন। ড্রামাটিক ইফেক্টের জন্যে ডার্ক ব্রাউন, ডার্ক গ্রে আইশেড আপওয়র্ড ও আউটওয়র্ড স্ট্রোকে ব্যবহার করুন।

২। লিপস্টিকের জন্যে মেটালিক কালার ব্যবহার করতে পারেন। ব্রাইট লিপ কালারের সঙ্গে শিমারের টাচ আপনাকে সহজেই আকর্ষণীয় করে তুলবে। রেড, চেরি, প্লাম কালারের লিপকালারের ভাল মানাবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর