,

ঢাকায় তিন দেশের তারার মেলা

5a11c822a87df342857604739dcb2f6d-8

বিনোদন প্রতিবেদক :নাচে-গানে আর ক্রিকেটে মেতে উঠতে যাচ্ছে ঢাকা। লাভ অব ক্রিকেট (এলওসি) শিরোনামে একটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শোবিজ এবং ক্রিকেট অঙ্গনের তারকারা। আগামী ফেব্রুয়ারিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জমকালো এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

মাঠে খেলবেন শাকিব খান, ফেরদৌস, নোবেল, তাহসান, সালমান খান, সোহেল খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, সুনীল শেঠি, ববি দেওল, রিতেশ দেশমুখ, আতিফ আসলাম, আলী জাফরের মতো তারকারা। তাঁদের উৎসাহ জোগাতে উপস্থিত থাকবেন নিপুণ, রুহি, পিয়া, মেহজাবিন, সানি লিওন, সোনাক্ষী সিনহাসহ অনেকে।

চার দিনের টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ শেষে থাকবে তিন দেশের তারকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গাইবেন সুনিধি চৌহান, হিমেশ রেশমিয়া, শান, মিকা সিং, রিজিয়া পারভীন, শুভ্র দেব, আঁখি আলমগীর, কনা, কোনাল প্রমুখ।

এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা ভাসাবি সেলিব্রিটি ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান কামাল জামান। তিনি বলেন, ‘এটাকে আমরা সেলিব্রিটি কার্নিভ্যাল বলতে চাচ্ছি। তিন দেশের তারকাদের নিয়ে এই আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে।’

তবে এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী বোর্ডসভায় বিষয়টি চূড়ান্ত হবে বলে জানা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের কাছে সেলিব্রিটি ক্রিকেট লিগ আয়োজনের একটি প্রস্তাব এসেছে। উদ্যোক্তারা আমাদের কাছে অবকাঠামোগত সহায়তা চেয়েছে। সামনের বোর্ডসভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

লাভ অব ক্রিকেট আয়োজনের ব্যবসায়িক অংশীদার ও মিডিয়া পার্টনার থাকবে এটিএন বাংলা। এ উপলক্ষে শুক্রবার বিকেলে এটিএন বাংলা কার্যালয়ে ভাসাবি ক্রিকেট ক্লাব এবং এটিএন বাংলার মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর