,

ব্যবহারকৃত তেলে রান্না স্বাস্থ্যের জন্য কতটা বিপজ্জনক?

news-image

অনলাইন ডেস্ক : রান্নার জন্য তেল অপরিহার্য। যেকোন কিছু ভাজা থেকে শুরু করে রান্নার সব পর্যায়ে তেলের প্রয়োজন হয়। অনেকে ভাজাভাজির পর একই তেল দিয়ে আবারও রান্না করেন অপচয় থেকে বাঁচতে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারকৃত তেল আবারও ব্যবহার করলে স্বাস্থ্যের জন্য তা ক্ষতিকর হতে পারে।

গবেষণায় দেখা গেছে, ভাজার তেল দিয়ে আবারও রান্না করলে এটা থেকে ফ্রি রেডিকেল তৈরি হয় যা রোগ ছড়ায়। ফ্রি রেডিকেলগুলি সুস্থ সেলগুলোর সঙ্গে মিশে শরীরে নানাবিধ রোগ তৈরি করে। ফ্রি রেডিকেল কখনও কখনও এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে এটা থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। ব্যবহারকৃত তেল আবারও ব্যবহার করলে খারাপ কোলেস্টেরলের মাত্রাও বেড়ে যেতে পারে ।এমনকী ধমনীতে রক্ত চলাচলও বাঁধাগ্রস্ত হতে পারে।

রান্নায় একই তেল বারবার ব্যবহার করলে অ্যাসিডিটি, হৃদরোগ, আলঝাইমার ,পারকিনসন এবং গলার নানা ধরনের সমস্যা তৈরি করে।

সাধারণত ডুবো তেলে ভাজার জন্য ব্যবহৃত তেল দ্বিতীয়বার ব্যবহার করা ঠিক নয়। তবে কোন কোন ক্ষেত্রে তেলটা আবার ব্যবহার করা যায় কয়েকটা বিষয়ের উপর বিবেচনা করে। যেমন- কতক্ষন এটা জ্বালানো হয়েছে, শুধু ভাজার জন্য ব্যবহার হয়েছে কি-না এবং কোন ধরনের খাবার রান্না হয়েছে তার উপর ভিত্তি করে।

যদি তেলটা উন্নত ধরনের হয় তাহলে ভাজার শেষে সেটা প্রথমে ঠাণ্ডা করুন। তারপর সেটা ছেঁকে একটা এয়ারটাইট কনটেইনারে আটকে রাখুন পরে ব্যবহারের জন্য। তাহলে তেলের মধ্যে থাকা খাবারের কণাগুলো তেলটা খুব তাড়াতাড়ি নষ্ট করতে পারবে না।

যদি আবার ব্যবহারের সময় তেলের রঙটা কালচে বা খুব গাঢ় দেখায় তাহলে তা ব্যবহার না করাই ভাল।

সব তেলই আলাদা। কোন কোন তেল অনেক তাপমাত্রাতেও নষ্ট হয় না। যেমন- সূর্যমুখী, সয়াবিন, রাইস ব্রান্ড, সরিষার তেল এবং ক্যানোলা তেল। অলিভ অয়েলের মতো তেল ফ্রাই করা বা উচ্চ মাত্রার রান্নার জন্য ব্যবহার না করাই ভাল। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে