,

বৌ ছাড়াই বাড়ি ফিরলেন বর…

news-image

চাঁদপুরের হাজীগঞ্জে বৌ ছাড়াই বাড়ি ফিরেছেন বর পক্ষ। রবিবার বিকালে উপজেলার বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের মোল্লা বাড়িতে আব্দুল মালেক মোল্লার মেয়ের বাল্যবিবাহ বন্ধ করার পর বরের জন্য রান্না করা খাবার খেয়েই বৌ ছাড়াই বর পক্ষ বিদায় হন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একই ইউনিয়নের বাকিলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলামের সাথে বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হয় রবিবার দুপুরে।

সে অনুযায়ী বর ও বর পক্ষের মেহমান কনের বাড়িতে যথাসময়ে উপস্থিত হয়। এর কিছুক্ষণ পরে বিয়ে বাড়িতে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী।জন্ম নিবন্ধন ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অনুযায়ী ৭ এপ্রিল ২০০১ সালে শিক্ষার্থীর জন্ম সাল ও ১৮ বছর পূর্ণ না হওয়ায় ম্যাজিস্ট্রেট এই শিক্ষার্থীর বিয়ে তাৎক্ষণিক বন্ধন করে দেন।

১৮ বছর পূর্ণ না হওয়ার পূর্বে এ শিক্ষার্থীকে বিয়ে দেয়া হবে না এমন শর্তে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই শিক্ষার্থীর মা, মামা, চাচা ও বরের বাবার কাছ থেকে মুছলেকা আদায় করে নেন। এরপরেই আমন্ত্রিত অতিথিদের খাইয়ে বর পক্ষ কনে ছাড়াই বিকালে বিদায় নেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হক চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে এবং মেহমানদের জন্য খাবার স্থানীয় আমন্ত্রিত অতিথিসহ স্থানীয় গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ

‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা

প্রথমবার পালমারের লাল কার্ড, চেলসির ১০০!

নিম্নবিত্তের নাগালের বাইরে পাঙাশ-তেলাপিয়া, আমিষের জোগান নিয়ে শঙ্কা

ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার

ছুটির পর চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক ভারতের

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন

সংবিধান সংশোধনে নোট অব ডিসেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বললেন সালাহউদ্দিন আহমদ