নিজেই পরীক্ষা করুন দাঁতের ক্যারিস

news-image

অনলাইন ডেস্ক : আপনার মুখের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয় একটুকরো সুন্দর হাসি। তবে সুন্দর হাসির অধিকারী হতে গেলে দাঁতের যত্ন নিতে হবে অবশ্যই। নিয়মিত যত্ন না নিলে দেখা দিতে পারে দাঁতে ক্যাভিটি, মুখের আলসার, এমনকি মুখের ক্যানসারও।

এক্ষেত্রে দাঁতের যত্ন কতটা নিয়েছেন বা আপনার দাঁত ক্ষয়রোগে আক্রান্ত কিনা তা নীচের বিষয়গুলো থেকে নিজেই জেনে নিতে পারেন৷ বিষয়গুলো উল্লেখ করেছেন দন্ত চিকিৎসক টোবিয়াস ফুক্টে৷ যা জার্মান বিষয়ক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে প্রকাশ করেছে।

শক্ত খাবার:
শক্ত খাবার, অর্থাৎ বাদাম বা আপেলের মতো খাবার খেতে বা কামড়াতে কী আপনার অসুবিধা হয়?

পানীয়:
খাওয়ার সময় সহজভাবে খাবার গেলার জন্য কী আপনার বারবার পানি পান করতে হয় ?

মুখের ভেতর শুষ্ক:
দিনের বেলায়ও কী মুখের ভেতরটা শুষ্ক মনে হয় বা লালা কম হয় ? কিংবা বার বার পানির পিপাসা হয়?

মুখ দিয়ে নিঃশ্বাস:
আপনার কী প্রায়ই নাকের বদলে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়?

ঠোঁট কী শুষ্ক?
আপনার কি ঠোঁট শুষ্ক লাগে এবং কিছুক্ষণ পরপরই ঠোঁটে চ্যাপস্টিক লাগাতে হয় বা ঠোঁট ফেটে যায়?

ধূমপান:
আপনি কী ধূমপান করেন ?

এই প্রশ্নগুলোর কমপক্ষে তিনটির উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, তাহলে ধরে নিতে হবে আপনার দাঁতের অবস্থা ভালো নয়। অর্থাৎ ক্যারিসের ঝুঁকি রয়েছে৷ সেক্ষেত্রে যত শিগগিরই সম্ভব দাঁতের ডাক্তার দেখাতে হবে।তবে এইটুকু বলা যায়, দাঁতের অস্থিতে ক্ষয়রোগ হওয়া থেকে সাবধান হতে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করুন৷

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার