সাউথ আফ্রিকায় আগুনে পুড়ে ৫ বাংলাদেশির মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : সাউথ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের মৃত্যু নতুন কিছু নয়। এবার নিজ দোকানে আগুনে পুড়ে মারা গেছে দুই ভাইসহ মোট ৫ জন বাংলাদেশি।

শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে নর্থওয়েস্ট প্রভিন্সের ব্রিটস শহরে। নিহতরা হলেন ফেনীর দাগনভূইয়া উপজেলার আনোয়ার হোসেন,তার ভাই মোশারফ হোসেন, মামা মমিনুল হক এবং জামালপুরের মোহাম্মদ ইব্রাহীম। অপর একজনের পরিচয় এখনও জানা যায়নি।

একই এলাকার অন্য বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, শনিবার ভোরে তাদের দোকানে বিদ্যুত’র সর্ট সার্কিট থেকে আগুন লাগে। এসময় তারা দোকানের ভিতরে ঘুমে ছিলেন। আগুন লাগার পর তাদের ঘুম ভাংলেও তারা দোকান থেকে বের হতে পারেনি। নিহতদের মধ্য ৪ জন ঐ দোকানের কর্মচারী। আরেকজন ঐ দোকানে বেড়াতে এসেছিল। দোকানের মালিক রাজশাহীর নুরুল আলম। তিনি শহরে ভাড়া বাসায় থাকেন বলে মৃত্যু তার দেখা পায়নি।

সাকালে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।এবং দোকান থেকে ৫ জনের আগুনে পুড়ে যাওয়া দগ্ধ লাশ উদ্ধার করে। স্থানীয় হাসপাতালের ফরেনসিক বিভাগের লোকজন ঘটনাস্থলে এসে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার