কিডনির পাথর দূর করতে ঘরোয়া ৪ উপায়

news-image

স্বাস্থ্য ডেস্ক।। কিডনি মানবদেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কারণ কিডনি শরীর থেকে ক্ষতিকর টক্সিক বের করে এবং শরীরে পানি, খনিজের ভারসাম্য বজায় রাখে। কিন্তু নানা কারণে কিডনিতে পাথর জমতে থাকে। আর কিডনিতে পাথর জমলে নানা সমস্যা দেখা দেয়। সাধারণত সার্জারির মাধ্যমে অপসরণ করা হয় কিডনির পাথর। তবে প্রাকৃতিক উপায়েও কিডনির পাথর দূর করা যায়। চলুন জেনে নেওয়া যাক কিছু উপায়-

পানি : কিডনির সুরক্ষার জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি শরীরে আর্দ্রতা বজায় রাখে। সেইসঙ্গে কিডনির কার্যকারিতা এবং হজমশক্তি ঠিক রাখে। যাদের কিডনিতে পাথর জমে তাদের পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। এর ফলে ইউরিনের মাধ্যমে তা কমে যেতে পারে। প্রতিদিন ২ থেকে ৩ লিটার পানি পান করা উচিত।

অলিভ অয়েল আর লেবুর রস : এই মিশ্রণ কিডনির পাথর জমা অপসারণে দারুন কার্যকরী। তাই নিয়মিত এই মিশ্রণটি খেতে পারেন যতদিন পাথর না সরে যায়।

আপেল সিডার ভিনেগার : এটি কিডনির পাথর জমা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে। পাথর কিডনি থেকে সরে না যাওয়া পর্যন্ত প্রতিদিন এক গ্লাস হালকা গরম পানিতে দুই চামচ আপেল সিডার দিয়ে পান করুন।

ডালিমের জুস : পুষ্টিসমৃদ্ধ পানীয়টি শরীরের আর্দ্রতা বজায় রাখে। নিয়মিত এই জুস পান করুন। এর ফলে প্রাকৃতিকভাবে কিডনির পাথর সরে যায়। শধু তাই নয়, এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়। উৎস : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার