,

কিডনির পাথর দূর করবেন যেভাবে

news-image

অনলাইন ডেস্ক : মানবদেহে কিডনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিডনি শরীর থেকে ক্ষতিকর টক্সিক বের করে এবং শরীরে পানি, খনিজের ভারসাম্য বজায় রাখে। নানা কারণে কিডনিতে পাথর জমতে রাখে। কিডনিতে পাথর জমলে ইউরিনের সমস্যা দেখা দেয়। সেইসঙ্গে জ্বর, ওজন কমে যাওয়া, বমি বমি ভাব, কোমরে ব্যথা-এসব লক্ষণ দেখা দিতে পারে। কিডনির পাথর সাধারণত সার্জারির মাধ্যমে অপসরন করা হয়। এছাড়া প্রাকৃতিক কিছু উপায়ে কিডনির পাথর দূর করা যায়।

১. পানি জীবন বাঁচাতে অপরিহার্য। এটি শরীরে আর্দ্রতা বজায় রাখে। পানি কিডনির কার্যকারিতা এবং হজমশক্তি ঠিক রাখে। যাদের কিডনিতে পাথর জমে তাদের পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত। তাহলে ইউরিনের মাধ্যমে তা কমে যেতে পারে। কিডনির সুরক্ষার জন্য এ কারণে প্রতিদিন ২ থেকে ৩ লিটার পানি পান করা উচিত।

২. অলিভ অয়েল আর লেবুর রসের মিশ্রণ কিডনির পাথর জমা অপসারনে দারুন কার্যকরী। যারা প্রাকৃতিকভাবে কিডনিতে পাথর জমা অপসারন করতে চান তারা নিয়মিত এই মিশ্রণটি খেতে পারেন যতদিন পাথর না সরে যায়।

৩. আপেল সিডার ভিনেগার কিডনির পাথর জমা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে। প্রতিদিন এক গ্লাস হালকা গরম পানিতে দুই চামচ আপেল সিডার দিয়ে পান করুন যতক্ষন না পাথর কিডনি থেকে সরে যায়।

৪. ডালিমের জুস পুষ্টিসমৃদ্ধ দারুন একটি পানীয় যা শরীরের আর্দ্রতা বজায় রাখে। নিয়মিত এই জুস পান করলে প্রাকৃতিকভাবে কিডনির পাথর সরে যায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর