,

গুগলের বয়কট সৌদি আরবকে

news-image

নিউজ ডেস্ক।। সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় ইন্টারনেটভিত্তিক বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগল সৌদি আরবে অনুষ্ঠিতব্য অর্থনৈতিক সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

জামাল খাশোগির ঘটনায় বিশ্বের বহু আন্তর্জাতিক কোম্পানি ও প্রতিষ্ঠান যখন আসন্ন এ সম্মেলন বয়কটের ঘোষণা দিচ্ছে তখন সে তালিকায় নাম লেখালো গুগল কোম্পানি।

অর্থনৈতিক এ সম্মেলন আগামী ২৩ অক্টোবর থেকে তিনদিনব্যাপী অনুষ্ঠানের কথা রয়েছে। খবর রয়টার্সের।

গুগল ক্লাউডের প্রধান নির্বাহী ডায়ান গ্রিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে।

ডায়ান গ্রিন জানিয়েছেন, গুগল কোম্পানির ‘অ্যালফ্যাবেট ইঙ্ক’ হচ্ছে সর্বশেষ কোম্পানি যারা সৌদি সম্মেলনে অংশ নেবে না।

এর আগে আন্তর্জাতিক ট্যাক্সি কোম্পানি উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোশরুশাহী, ফোর্ড গাড়ি কোম্পানির চেয়ারম্যান এবং আমেরিকার বহুজাতিক বিনিয়োগকারী ব্যাংক জেপি মর্গানের প্রধান নির্বাহী জেমি ডিমোনসহ বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান তিন দিনের ওই সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া সিএনএন, দ্যা ফিন্যান্সিয়াল টাইমস, নিউ ইয়র্ক টাইমস, সিএনবিসি, ব্লুমবার্গ এবং ফক্স নিউজের মতো গণমাধ্যম এ সম্মেলন বয়কট করার ঘোষণা দিয়েছে।

সৌদি আরবের অর্থনীতিকে বহুমুখীকরণের যে উদ্যোগ নিয়েছেন সৌদি যুবরাজ তাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য তিনি এ সম্মেলনের আয়োজন করেছেন

কিন্তু বিদেশি কোম্পানি ও গুরুত্বপূর্ণ গণমাধ্যমের বয়কটের সিদ্ধান্তে তার সে পরিকল্পনা মারাত্মকভাবে বাধার মুখে পড়তে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে