,

সীরাত: যে নামে দাগ নেই, কলঙ্ক নেই!

news-image

ইসলাম ডেস্ক।। আমাদের প্রিয় নবী, মহানবী (সা.)-এর নাম ‘মুহাম্মদ’ রেখেছেন তার দাদা আবদুল মুত্তালিব। আবদুল মুত্তালিবের অন্তরে আল্লাহ তায়ালা ঢেলে দিলেন যে, এই শিশুর নাম হবে মুহাম্মদ। মহানবী (সা.)-এর আগেও আরো অনেক নবী দুনিয়ায় এসেছেন। তাঁদের মধ্যে প্রসিদ্ধ কয়েকজনের নাম দেখুন-

হজরত আদম (আ.)। আদম মানে গমের রং।
হজরত নুহ (আ.)। নুহ মানে বিলাপকারী।
হজরত জাকারিয়া (আ.)। জাকারিয়া মানে উপদেশদাতা।
হজরত ইদ্রিস (আ.)। ইদ্রিস মানে পাঠদানকারী।
হজরত ইব্রাহিম (আ.)। ইব্রাহিম মানে মর্যাদাবান।

হজরত ইসমাঈল (আ.)। ইসমাঈল মানে আল্লাহর শ্রবণকৃত দোয়া।
হজরত ইউসুফ (আ.)। ইউসুফ মানে চিন্তামগ্ন।
হজরত ইয়াকুব (আ.)। ইয়াকুব মানে পেছনে আগমনকারী।
হজরত আইয়ুব (আ.)। আইয়ুব মানে প্রত্যাবর্তনকারী।
হজরত মুসা (আ.)। মুসা মানে ক্ষুর।
হজরত ঈসা (আ.)। ঈসা মানে জিহাদকারী।

এর বিপরীতে আরেকটি নাম আছে। সেই নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ মানে বারবার প্রশংসা করেও যাঁর প্রশংসা শেষ হয় না। তিনি আমাদের মহানবী হজরত মুহাম্মদ (সা.)। গোটা সৃষ্টিজগৎ তাঁর প্রশংসা করে। তিনি আমাদের নবী বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)

মহানবী (সা.)-এর আরো একটি নাম আছে। সে নাম হলো আহমাদ। আসমানবাসীর কাছে তিনি আহমাদ নামে পরিচিত। আর পৃথিবীবাসীর কাছে তিনি মুহাম্মদ নামে পরিচিত। আহমাদ মানে অধিক প্রশংসাকারী। অধিক ইবাদতকারী। মহানবী (সা.) যেহেতু আল্লাহর অধিক ইবাদত করতেন, তাঁর প্রশংসা করতেন, সে জন্য তাঁর নাম রাখা হয়েছে আহমাদ।

আরবি ভাষায় ২৯টি হরফ আছে। এগুলোর মধ্যে কোনোটির মধ্যে নুকতা বা বিন্দু আছে। আর কোনোটিতে নেই। কিন্তু মুহাম্মদ ও আহমাদ শব্দ দুটির মধ্যে কোনো নুকতা নেই। তার মানে, এ দুটি শব্দের মধ্যে কোনো দাগ নেই, কলঙ্ক নেই, স্পট নেই। এর মাধ্যমে আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন- মহানবী (সা.)-এর নামের মধ্যে যেমন বিন্দু নেই, দাগ নেই, ঠিক তেমনি তাঁর চরিত্রের মধ্যে কোনো দাগ নেই, কলঙ্ক নেই, স্পট নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে