কী আছে ফেসবুকের তৈরি নতুন হার্ডওয়্যারে?

news-image

প্রযুক্তি ডেস্ক : এতদিন সফটওয়্যারে বাজার মাতানোর পর এবার হার্ডওয়্যার ব্যবসায় নেমেছে ফেসবুক। সম্প্রতি পোর্টাল ও পোর্টাল প্লাস নামে নতুন দুটি ভিডিও চ্যাটিং ডিভাইস বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি। ৮ অক্টোবর এগুলো বাজারে ছাড়া হয়।

পোর্টালে স্ক্রিনের আকার ১০ ইঞ্চি যার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৬ হাজার টাকা এবং পোর্টাল প্লাসের স্ক্রিনের আকার ১৫ ইঞ্চি যার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ হাজার টাকা।

পোর্টাল ও পোর্টাল প্লাস শুধু ভিডিও কলিং-এর জন্যই তৈরি করা হয়েছে। ডিভাইস দুটির ক্যামেরায় এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা স্ক্রিনের মাধ্যমে ভিডিও কলারদের অনুসরণ করে। এগুলোর স্ক্রিনে অ্যামাজন এলেক্সা বিল্ট-ইন ব্যবহার করায় অ্যামাজন ইকো-শো ডিভাইসের সাথে যথেষ্ট সাদৃশ্য রয়েছে।

ফেসবুক বলছে, দুটি ডিভাইসেই ব্যক্তিগত গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ফিচার রয়েছে। এরকম একটি ফিচার হলো মাইক্রোফোন বন্ধ রাখার অপশন। কারণ মাইক্রোফোন চালু থাকলে এর সাহায্যে আপনার গোপন কথা অন্য কারও কাছে চলে যেতে পারে।

এছাড়া ক্যামেরা লেন্সে রয়েছে একটি কভার। কাজ শেষে ওই কভার দিয়ে ক্যামেরাটি ঢেকে দেওয়া যাবে। ফলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা কম। ফেসবুক জানিয়েছে, ব্যবহারকারীদের ভিডিও কল সংরক্ষণ করবে না পোর্টাল ডিভাইস। ফলে গ্রাহকদের ভিডিও কল অপব্যবহার হওয়ার সম্ভাবনাও নেই।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রাহকদের তথ্য অপব্যবহারের জন্য বেশ কিছুদিন ধরে তীব্র সমালোচনার মধ্যে রয়েছে ফেসবুক। সম্প্রতি ৫ কোটি ব্যবহারকারীর তথ্য চুরি হওয়ায় এই সমালোচনা নতুন মাত্রা পেয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার