মেসেঞ্জারে আসছে ‘আনসেন্ড’ অপশন

news-image

মেসেঞ্জারে কোনো বন্ধুকে ভুল করে বা এমনিতেই পাঠানো মেসেজ এতোদিন ফিরেয়ে না নেওয়া গেলেও এখন এর সমাধানে অ্যাপসটিতে ‘আনসেন্ড’ বাটন চালু করার ব্যবস্থা করছে ফেসবুক। মেসেঞ্জারে ওই ফিচারটি যোগ হলে অপ্রত্যাশিতভাবে কোনো বন্ধুকে পাঠানো মেসেজ সহজেই ফিরিয়ে নেওয়া যাবে বলে নিশ্চিত করেছে প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট ‘টেকক্রাঞ্চ’।

ইতোমধ্যেই ফেসবুক মেসেঞ্জারে ওই ফিচারটি যোগ করতে পরীক্ষা শুরু করেছে। সব ঠিক থাকলে আসছে কয়েকমাসের মধ্যেই এ অপশন চালু হবে অ্যাপসটিতে।

ফেসবুকের এক মুখপাত্র এ বিষয়ে টেকক্রাঞ্চকে নিশ্চিত করে বলেছেন যে, মেসেঞ্জারে এমন একটি ফিচার দরকার। তাই সামনের কয়েক মাসের মধ্যে ‘আনসেন্ড’ বাটন চালু করা যেতে পারে।

এর আগে টুইটারের ইনবক্সে এমন একটি ফিচার আছে, কিন্তু মেসেঞ্জারে নেই, যাতে করে অপ্রত্যাশিত কোনো মেসেজ চলে গেলে তা আর মুছে ফেলা যায় না। এতে ব্যবহারকারীকে সমস্যায় পড়তে হয়, এ ধরনের একটি পোস্ট আসে টুইটে। যা করেন- জানে মানচুন উং নামে একজন।

পোস্টে এও বলা হয়, ফেসবুক মেসেঞ্জার অবশেষে অ্যাপসে ‘মেসেজ আনসেন্ড’ করার ব্যবস্থা করছে।

মেসেঞ্জার ব্যবহারকারীরা কিছুদিনের মধ্যেই নতুন ওই ফিচারটি টুইটারের মতো পেয়ে যাবেন। এতে করে অপ্রত্যাশিতভাবে পাঠানো কোনো মেসেজ আপনার ওই বুন্ধ দেখার আগেই সহজেই মুছে ফেলতে পারবেন।

পাঠানো মেসেজটিতে একটু সময় আঙুল চেপে রাখলেই ‘আনসেন্ড’ অপশনটি সামনে আসবে। তারপর ওখানে চাপ দিলেই চ্যাট লিস্ট থেকে ওই মেসেজটি মুছে যাবে। তবে একটি নির্দিষ্ট সময়ের ভেতরেই মেসেজ মুছে ফেলার সিদ্ধান্ত নিতে হবে। না হলে করা যাবে না।

চলতি বছরের এপ্রিলে ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ বিভিন্ন প্রাপকদের ইনবক্স থেকে মেসেজ মুছে ফেলতে সক্ষম হওয়ার পর ওই ‘আনসেন্ড’ ফিচারটি তুমুল আলোচনায় আসে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার