এবার পাঁচ ক্যামেরার স্যামসাং স্মার্টফোন উন্মুক্ত

news-image

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং মঙ্গলবার কুয়ালালামপুরে এক ইভেন্টে গ্যালাক্সি এ৯ স্মার্টফোনের ২০১৮ সংস্করণ উন্মুক্ত করেছে। এই ফোনের প্রধান আকর্ষণ ফোনের পেছনে চারটি ক্যামেরার উপস্থিতি। সেলফি তোলার জন্য রয়েছে আরও একটি ক্যামেরা। এর মধ্য দিয়ে এই প্রথম পাঁচটি রিয়ার ক্যামেরাসহ লঞ্চ হলো কোনো স্মার্টফোন।

স্যামসাংয়ের এই স্মার্টফোনের শুরুর দাম ৫৯৯ ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৫৮ হাজার টাকা)। নভেম্বর মাস থেকে এই ফোন বিক্রি শুরু হবে। তবে বাংলাদেশের বাজারে এই ফোন কবে নাগাদ আসতে পারে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

এতে ডুয়েল সিম চলবে অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেমে। এই ফোনে আছে ১৮.৫:৯ অ্যাসপেক্ট রেশিওর ৬ দশমিক ৩ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ফোনের ভেতরে আছে স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট, ৬ জিবি বা ৮ জিবি র‍্যাম ও ১২৮ স্টোরেজ।

ছবি তোলার জন্য ফোনের পেছনে থাকবে চারটি ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরার প্রাইমারি সেন্সরটি ২৪ মেগাপিক্সেল। এর সঙ্গেই থাকবে একটি ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, একটি ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, অন্যটি ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সিং সেন্সর।

ফোনের সামনে থাকছে একটি ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যমেরা। আর ফোনের ব্যাকআপের জন্য আছে ৩ হাজার ৮০০ এমএএইচ ব্যাটারি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার