যে চাকরিগুলো ভবিষ্যতে আর থাকবে না

news-image

যন্ত্র মানুষকে শান্তি দিয়েছে। আর এই যন্ত্রের কারণে বদলেছে কাজের ধরন।

বিশেষজ্ঞদের মতে, অদূর ভবিষ্যতে যন্ত্র স্থান করে নেবে মানুষের জায়গা। আর এ কারণে পৃথিবী থেকে বেশ কিছু চাকরি বিলুপ্ত হয়ে যাবে।

পোস্টম্যান

যন্ত্রের কারণে এখন আর কেউ চিঠি পাঠায় না। সবাই মোবাইলে এর কাজ চালান। লেখার চল প্রায় উঠে গেছে। সারা বিশ্ব এখন সংযুক্ত ডিজিটাল মাধ্যমে। জানাচ্ছে ফোর্বস পত্রিকা।

লাইব্রেরিয়ান

পাঠাগারে গিয়ে বইপড়ার অভ্যাস কমে আসছে। বলছে ২০১৬ সালে নিউইয়র্ক টাইমসের একটি রিপোর্ট। সেখানে বলা হচ্ছে, বইয়ের তালিকা বেছে নেয়ার দিকটিও ম্যানুয়ালি করে দেবে যন্ত্র।

ম্যানুফ্যাকচারার

মানুষের জায়গা নিচ্ছে অটোমেশন। শ্রমিককে পারিশ্রমিক দিতে হয়। যন্ত্রকে দিতে হয় না। কারখানায় কাজের জন্য রোবটকেও কাজে লাগানো হচ্ছে। ভবিষ্যতে যা আরও বাড়বে।

বিমানচালক

অটোমেশনের দৌলতে বিমানচালক বা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাজও যন্ত্র বা যন্ত্রমানবই সামাল দেবে, জানাচ্ছে নিউইয়র্ক পোস্টের রিপোর্ট।

সার্ভেয়ার ও ম্যাপিং টেকনিশিয়ান

সার্ভেয়ার ও ম্যাপিং টেকনিশিয়ান কাজ করবে রোবটিক ও অন্যান্য যন্ত্র। বেশিরভাগ ক্ষেত্রে ড্রোনও ব্যবহার করা হচ্ছে, মানচিত্র তৈরির জন্য।

গাড়িচালক

অটোমেটেড গাড়ি বাজারে এলে শুধু আমেরিকাতেই প্রায় ৫০ লাখ গাড়িচালক চাকরি হারাতে পারেন। একই কথা প্রযোজ্য বাস ও ট্রাকচালকদের ক্ষেত্রেও, বলছে লসঅ্যাঞ্জেলেস টাইমস।

রেফারি

একটি বেসরকারি আন্তর্জাতিক চ্যানেলের সমীক্ষা বলছে- ২০৩০ সালের মধ্যে রেফারিং সিস্টেম পুরোটাই কম্পিউটারচালিত হয়ে যাবে।

ছাপাখানা বা সংবাদপত্র

সংবাদমাধ্যম ধীরে ধীরে ডিজিটাল হয়ে উঠছে। টুইটার বা ফেসবুক থেকে খবর পেতে মানুষ তুলনামূলক বেশি আগ্রহী। তাই মনে করা হচ্ছে, সংবাদপত্র ধীরে ধীরে অন্য আকার নেবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার