মিষ্টি বেশি খেলে কি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে?

news-image

বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস হবে- যাদের মিষ্টি পছন্দ এই কথা তাদের প্রায়ই শুনতে হয়। তবে ডায়াবেটিস সম্পর্কে যারা জানেন তাদের কাছে ব্যাপারটা হাস্যকর মনে হতে পারে। কারণ মিষ্টি খেলে ডায়াবেটিস হয় এই ভুল ধারণা নিয়ে বসে আছেন এরকম মানুষ নেহাত কম নয়।

অনেক সময় অভিভাবকদের বলতে শোনা যায়, এত মিষ্টি খাস না, ডায়বেটিস হয়ে যাবে ৷ কিন্তু স্বস্তির কথা হল, মানুষের প্রচলিত এই বিশ্বাস একেবারেই ভুল ৷ তবে ডায়বেটিস হলে মিষ্টির উপর কিছুটা রাশ টানা জরুরি৷যারা খুব বেশি পরিমাণে মিষ্টি খান তাদের কী ডায়বেটিস হওয়ার কোনওরকম সম্ভাবনা থাকে ? আমরা সাধারণত দু’ভাবে মিষ্টি ইনটেক করি ৷ চা, কফি, দুধে সরাসরি মিষ্টি দিয়ে খাওয়া, আর রোজকার খাবার থেকে মিষ্টি ইনটেক করা ৷ যেমন- পানীয়, ফল, কেক, বিস্কিট এরকম নানা খাবারের মধ্যেই মিষ্টি থাকে৷

ডায়বেটিসও দু’রকমের হয় ৷  টাইপ ১, টাইপ ২ ৷ টাইপ ১ ডায়বেটিসে ইনসুলিন প্রস্তুতকারক কোষ নষ্ট হয়ে যায়, অন্যদিকে টাইপ ২ ডায়বেটিসে আমাদের শরীর ইনসুলিন ব্যবহার করতে পারে না ৷ এবং জেনে রাখা ভাল কোনও রকম ডায়বেটিসই মিষ্টি খাওয়ার কারণে হয় না ৷

টাইপ ২ ডায়বেটিসের সঙ্গে অবশ্য ওবেসিটির একটা যোগাযোগ রয়েছে ৷ ওবেসিটির একটা কারণ অবশ্যই কর্মবিমুখ লাইফস্টাইল এবং অতিরিক্ত জাঙ্ক ইনটেক করা ৷ আর এই ধরনের জাঙ্ক ফুডের মধ্যে সুগারও থাকে৷ ফলে এই খাবার পরোক্ষভাবে ডায়বেটিসের সম্ভাবনা বাড়াতে পারে ৷

তবে ডায়বেটিস হওয়া মানেই কিন্তু মিষ্টির উপর ১৪৪ ধারা জারি করা নয় ৷ ব্যালান্সড ডায়েটে থাকলে অবশ্যই মিষ্টি খেতে পারেন আপনিও৷

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার