বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবচেয়ে উষ্ণ বছর ২০১৪

91102_Climateআন্তর্জাতিক ডেস্ক :বিশ্বের ইতিহাসে তাপমাত্রার দিক থেকে সবচেয়ে উষ্ণ বছর হিসেবে চলতি বছরকে চিহ্নিত করেছেন আবহাওয়াবিদরা।

 

বিশ্বের ইতিহাসে তাপমাত্রা রেকর্ড করা শুরু হবার পর থেকে ২০১৪-এর তাপমাত্রা সবচাইতে গরম ছিল বলে এক প্রতিবেদনে বলা হয়েছে।

 

পেরুতে চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে এমন তথ্য দেয়া হয়।

 

মরক্কো, তুরস্ক ও বলকান এলাকাসহ বিশ্বের কয়েকটি এলাকায় আবহাওয়ার ভিন্নতা দেখা যাচ্ছে বলে জানাচ্ছে বিশ্ব আবহাওয়া সংস্থা। সংস্থাটি বলছে এই পরিবর্তনের নমুনা হলো কিছু এলাকায় বৃষ্টি বাড়ছে আবার কিছু এলাকায় খরা দেখা দিয়েছে।

 

জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা সতর্ক করে বলছে জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমেই তাপমাত্রা বেড়ে চলেছে।

 

সংস্থাটি বলছে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা সর্বকালের মধ্যে সবচেয়ে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলে মরক্কো, তুরস্ক এবং বলকান এলাকায় অধিক মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে।

 

আবার আরেক প্রান্তে শুষ্কতা বাড়ছে। ওয়ার্ল্ড মেটেরোলজিকাল অর্গানাইজেশনের প্রধান মিশেল জারাউড বলেন ক্রমবর্ধমান গ্রিন হাউজ গ্যাস নির্গমন এবং বায়ুমণ্ডলীয় ঘনত্ব পৃথিবীর পরিবেশকে ক্রমেই অনিশ্চিত এবং অসহনীয় পরিণতির দিকে নিয়ে যাচ্ছে।

 

এই বছরের প্রথম ১০ মাসে বিশ্বব্যাপী বায়ুর গড় তাপমাত্রা ছিল প্রায় শূন্য দশমিক পাঁচ সাত সেলসিয়াস। প্রথম এগারো মাসে যুক্তরাজ্য এক দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা উৎপন্ন হয়েছে।

 

এবছরের চলতি ধারা পরবর্তী দুই মাস চলতে থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদেরা।

 

জারাউড বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আমরা কি পেতে পারি চলতি বছরের এই তথ্য উপাত্ত তাই জানান দিচ্ছে।

 

এই তথ্য প্রমাণ করে ১৫টি উষ্ণতম বছরের মধ্যে ১৪টিই একবিংশ শতকে দেখা গেছে। তাপমাত্রা চরম উষ্ণ হলে কি ঘটকে পারে সে সম্পর্কে জারাউড বলেন, রেকর্ডভাঙা মাত্রাতিরিক্ত তাপমাত্রা, সাথে মুশলধারে বৃষ্টিপাত ও বন্যায় জীবিকা এবং জীবনের ক্ষতি ঘটে। এর ফলে সমুদ্রপৃষ্ট এবং উত্তরাঞ্চলীয় গোলার্ধে এর প্রভাব পড়তে পারে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা