,

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ

Crime Logoনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ১ সন্তানের জননী এক গৃহবধূকে হত্যার পর তার লাশ ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার হালদারপাড়ায়। দুপুরে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করে। নিহতের নাম ইভা আক্তার-(২০)। তিনি হালদারপাড়ার পারভেজুর রহমানের স্ত্রী ও এক কন্যা সন্তানের জননী।তবে ঘটনায় বিকেল নাগাদ কোনো মামলা হয় নি।
এলাকাবাসী জানান, গতকাল সকালে পারভেজুর রহমানের বাড়িতে ঝগড়া হয়। কিছুক্ষণ পর তারা জানতে পারেন পারভেজের স্ত্রী ইভা আত্মহত্যা করেছে। খবর পেয়ে প্রতিবেশি ও পরিবারের সদস্যরা ওই গৃহবধূকে স্থানীয় কমফোর্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ইভা আক্তারের মা মনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, তার মেয়েকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে তার মেয়ে ফোন করে তাকে বাড়িতে আসতে বলে। এর কিছুক্ষণ পরই তারা তার মৃত্যুর সংবাদ পান। তিনি অভিযোগ করে বলেন, ইভার স্বামী ও ননদ কনক মিলে এ তাকে হত্যা করেছে।
এ ব্যাপারে পৌর সভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলী আহসান কাউছার বলেন, আমরা মেয়েটিকে মৃত অবস্থায় দেখতে পেয়েছি। তার স্বামীর বাড়ির লোকজন বলেছে সে আত্মহত্যা করেছে। আমি ফোনে মেয়ের বাড়ির লোকজনকে খবরটি জানিয়ে দেই।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ মাসুদ রানা বলেন, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সুরতেহাল করার সময় শুধু গলায় দাগ দেখা গেছে। গৃহবধূর পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। তিনি বলেন, ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ