,

৩ কোটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক

news-image

সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুকের প্রায় ৩ কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। ফেসবুক কর্তৃপক্ষ শুক্রবার (১২ অক্টোবর) তাদের সর্বশেষ হালনাগাদে এ তথ্য জানিয়েছে।

ফেসবুক প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস-প্রেসিডেন্ট গে রোজেন একটি ব্লগে পোস্টে জানান, প্রায় ৩ কোটি ব্যবহারকারীদের মধ্যে ১ কোটি ৪০ লাখ লোকের নাম, যোগাযোগের বিবরণ ও সংবেদনশীল তথ্য (যেমন- লিঙ্গ, ধর্ম, ভাষা, সম্পর্কের অবস্থা এবং সাম্প্রতিক স্থান ইত্যাদি) হাতিয়ে নিয়েছে।

এ ছাড়া ১ কোটি ৫০ লাখ ব্যবহারকারীর নাম এবং যোগাযোগের বিষয় (যেমন- ফোন নম্বর, ইমেল বা উভয়, প্রোফাইলে কী ছিল ইত্যাদি) বিষয়ে তথ্য হাতিয়ে নিয়েছে। তবে বাকিদের অ্যাকাউন্টের কোনো তথ্য অ্যাক্সেস করেনি হ্যাকাররা।

গত সেপ্টেম্বরেও একটি নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার পর প্রায় ৫ কোটি ফেসবুক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেয় হ্যাকাররা। পরে ত্রুটি সংশোধন করে ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলো পুনরায় সেট করা হয়।

সেই সময় রোজেন জানিয়েছেন, ত্রুটি সারিয়ে ফেলা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে এবং তাদের অবস্থান কোথায় তা জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

টরন্টো উৎসবে নাগাল্যান্ডের ‘আংহ’র বড় সাফল্য

সিইসিকে অপসারণ ইস্যুতে ৩০ সেপ্টেম্বর বৈঠকে আইএনডিআইএ জোট

সালমান ইস্যুতে জামায়াত-এনসিপি-আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণার অভিযোগ

সালমানের অভিযোগকে ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামলার ঘটনায় সরকারকে কঠোর হওয়ার আহ্বান আসিফ নজরুলের

হামের উপসর্গে একদিনে আরও ৯ মৃত্যু

বিয়েতে রাজি না হওয়ায় ছাত্রী হত্যা, আসামির মৃত্যুদণ্ড

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার

মামলা না নেওয়ার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব সালমানের

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

কৃষকরাই দেশের প্রধান শক্তি: রাষ্ট্রপতি

চাঁদাবাজদের ‘ভুলের ফল’ ভোগ করতে হবে: শফিকুর রহমান