,

দেশে যোগ হতে যাচ্ছে নতুন মোবাইল কারখানা

news-image

দেশে তৃতীয় মোবাইল কারখানার উদ্বোধন হতে যাচ্ছে। ফাইভ স্টার মোবাইল নামের নতুন এই মোবাইল কারখানার উদ্বোধন হতে যাচ্ছে ১২ অক্টোবর।

প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, গাজীপুরের ছয়দানায় প্রায় ২০ হাজার বর্গফুট জায়গাজুড়ে এই কারখানার স্থাপন করা হয়েছে। এই কারখানায় বর্তমানে অ্যাসেম্বলিংয়ের মাধ্যমে মোবাইল সেট উৎপাদন করা হবে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ অলিউল্লাহ প্রিয়.কমকে বলেন, এই কারখানায় মোবাইল উৎপাদন থেকে শুরু করে মোবাইল গ্রাহক পর্যায়ে পোঁছানো পর্যন্ত ইতোমধ্যে পাঁচ শতাধিক ব্যক্তি কাজ করছেন। আশা করা যাচ্ছে, এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে কারখানাটিতে ফিচার ফোনের উৎপাদন করা হচ্ছে। আগামী মাস থেকে স্মার্টফোন উৎপাদন করা হবে। মাসে মোট চার লাখ মোবাইল উৎপাদন করা হবে এই কারখানায়।

দেশে মোবাইল কারখানা করার কারণ জানতে চাইলে অলিউল্লাহ বলেন, ‘আগে তো আমরা বাইরে থেকে বা চীন থেকে মোবাইল এনে দেশে বিক্রি করতাম। সেই সময়ে আমরা দেখতাম, দেশটি মোবাইল কারখানা স্থাপন করে অনেক ডেভলপ করেছে। সেখানে কর্মীদের বেতনও বেশি। কিন্তু আমাদের দেশে কর্মীদের বেতন কম।’

‘এ ছাড়া আমাদের দেশে মোবাইলের ব্যাপক বাজার রয়েছে। এ থেকেই কারখানা করার চিন্তা। এতে আমদের দেশ যেমন উন্নয়নের দিকে যাবে, তেমনি আমাদের দেশের কর্মীদের বেতনও বৃদ্ধি পাবে’, যোগ করেন তিনি।

এর আগে ৫০ হাজার বর্গফুট জায়গাজুড়ে দেশে প্রথম মোবাইল কারখানার উদ্বোধন করে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। এ ছাড়া ২৩ সেপ্টেম্বর রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার জিরাবোতে ৫৭ হাজার বর্গফুট জায়গাজুড়ে সিম্ফনির মোবাইল কারখানার উদ্বোধন করা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর