,

পায়ে ধরে সালাম করা কি জায়েজ? জেনে নিন ইসলাম কি বলে

news-image

ইসলাম ডেস্ক : এবারের পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে থাকে।

মুরুব্বিদের পায়ে ধরে নববধূর সালাম করা বৈধ কিনা? সে সম্পর্কে আসমা নামে একজন বাড্ডা থেকে টেলিফোনে জানতে চান।

প্রশ্ন: আমার প্রশ্ন হচ্ছে, আমার নতুন বিয়ে হয়েছে। এখন ময়-মুরুব্বিরা নতুন বউ দেখতে আসেন। উনাদের পায়ে ধরে সালাম না করলে উনারা বেয়াদব মনে করেন বা বিভিন্ন ধরনের কথা বলেন। এখন ইসলামে পায়ে ধরে সালাম করাটা কি জায়েজ আছে?

উত্তর: না। ইসলামে পায়ে ধরে সালাম করার কোনো বিধান নেই। এটি একেবারেই ইসলাম পরিপন্থী কাজ। সুতরাং এ বিষয়টি বোঝানোর চেষ্টা করুন। সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করুন।

এখানে আসলে মন রক্ষা করার কোনো বিষয় নেই। আমরা যদি জানি যে এটা ইসলামের বিধান নয়, তাহলে সেই কাজটি করা উচিত নয়। ইসলামের একটি বিধান স্বেচ্ছায়, জেনে শুনে লঙ্ঘন করা অত্যন্ত কঠিন কাজ। এই কাজ কঠিন পর্যায়ে পৌঁছে যায়। এটা মুরব্বিদের বোঝাতে হবে। যেটা ইসলামের বিধান নয়, সেটি করাও ঠিক নয়।

হতে পারে ইসলামের নিয়ম অনুযায়ী আপনি তাদের সালাম দিয়ে প্রয়োজনে তাদের জড়িয়ে ধরতে পারেন। তাঁদের হাতে, কপালে চুমু দিতে পারেন। এটা সুন্নাহ অনুযায়ী বৈধ। তাঁর মনটাকে জয় করতে হবে। এভাবে করলে মন জয় হয়ে গেলে হয়তো আর অভিযোগ করবেন না। তখন হেসে হেসে হয়তো এটাও বলে দিতে পারলেন যে, আসলে পায়ে ধরে সালাম তো হাদিসে নিষেধ আছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর