,

রিয়াদে তুচ্ছ ঘটনায় বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের রিয়াদে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বাংলাদেশির হাতে অপর এক বাংলাদেশি খুন হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে রিয়াদের জেদিদ সানাইয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আরিফুল হক সবুজ। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।

জানা গেছে, কাজ শেষে বাসায় এসে রান্না করছিলেন সবুজ। এরই একপর্যায়ে কোনো একটি বিষয়ে কথা কাটাকাটি নিয়ে কুমিল্লার বাবুল নামে অপর বাংলাদেশি তাকে পেটে ছুরিকাঘাত করেন।

সবুজের চিৎকার শুনে পাশের ওপরের রুম থেকে ছুটে আসেন তার ছোট ভাই রফিক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পালিয়ে যান বাবুল। তবে ওই রাতেই রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরে আল খারিজ থেকে তাকে গ্রেফতার করে সৌদি পুলিশ। জানা যায় সবুজ ও বাবুল একই কোম্পানিতে কাজ করতেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর