ম্যালওয়্যারে মুছে যাচ্ছে হার্ডড্রাইভের তথ্য!

2e7ace09f6b592ed5ef78f7d2b88f2a0-malware

আন্তর্জাতিক ডেস্ক :সাইবার দুর্বৃত্তরা এমন একটি ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করেছে যা কম্পিউটারে হার্ডড্রাইভের সব তথ্য মুছে দিতে পারে। সম্প্রতি এ বিষয়ে সতর্ক করে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ১ ডিসেম্বর পাঁচ পাতার গোপন একটি প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দিয়েছে এফবিআই। সনি পিকচার্সের ওপর সাইবার হামলার বিষয়টি তদন্ত করতে গিয়ে মার্কিন গোয়েন্দারা সাইবার দুর্বৃত্তদের মারাত্মক এই ম্যালওয়্যার বিষয়ে সতর্ক করেন। গোয়েন্দারা দাবি করেছেন, এই ম্যালওয়্যার দিয়ে সাইবার হামলার শিকার হলে কোনো তথ্য উদ্ধার করা সম্ভব নয়।

গত সপ্তাহে সনির পিকচার্স এন্টারটেইনমেন্টের ইমেইল সিস্টেম হ্যাক হয় এবং এর নেটওয়ার্ক অচল করে দেয় সাইবার দুর্বৃত্তরা। কারা এই সাইবার হামলা চালিয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সনি কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার