মসজিদে যাওয়ার সময় সিগারেটের গন্ধ লাগলে কি ওজু ভেঙ্গে যায়?

news-image

নিউজ ডেস্ক।। ধূমপান যারা করে, অনেক সময় সিগারেট খেয়ে তারা মসজিদে ঢোকার আগে এই সিগারেট ফেলে দেন। সে ক্ষেত্রে তাদের নামাজ হবে কি না?

উত্তর হলো, ধূমপান করে সরাসরি মসজিদে প্রবেশ করা হারাম কাজ। যেহেতু নবী (সা.) হাদিসের মধ্যে এরশাদ করেছেন, ‘যে এ দুটি জিনিস (পেঁয়াজ ও রসুন) খেলো, সে যেন আমাদের মসজিদের কাছে না আসে।’ (বুখারি শরিফ: ৮১১)

একটা হলো কাঁচা পেঁয়াজ। আরেকটা হলো যেগুলোর মধ্যে গন্ধ আছে, রসুন জাতীয়, এর মধ্যে গন্ধ আছে। এই গন্ধযুক্ত জিনিস কেউ যদি খায় অথবা পান করে মসজিদে প্রবেশ করে থাকে, তাহলে তার এ কাজটি হারাম। যেহেতু এর মাধ্যমে মসজিদের মুসল্লিরা সবাই কষ্ট পাবে। দুর্গন্ধময় একটা পরিবেশ মসজিদের মধ্যে সে তৈরি করবে। আল্লাহর ঘরের পবিত্রতার যে পরিবেশ আছে, সেটি নষ্ট হবে।

সে ক্ষেত্রে ধূমপায়ীর জন্য উচিত হবে, অবশ্যই ভালো করে দাঁত ব্রাশ করে এবং মুখ ধুয়ে তার পরে মসজিদে আসবেন। মসজিদে আসতে যেহেতু নিষেধ করা হয়েছে, তাহলে এ কাজটি এখানে হারাম হবে। তবে ধূমপানের গন্ধ গায়ে লাগলে ওজু ভাঙবে না। কেননা, ওজু ভঙ্গের কারণগুলির মধ্যে এটি নেই।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার