শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে পুলিশকে পিটিয়ে হত্যা মামলার আসামী ছিনতাই

Crime1আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমন্ডলের হাফেজ জয়নাল হত্যা মামলার চার্জশীট ভুক্ত আসামী আক্তার মিয়াকে পুলিশকে হেফাজত থেকে ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। এসময় দুর্বৃত্তদের হামলায় সাব ইন্সপেক্টর মলয় কর সহ ৪  পুলিশ সদস্য আহত হয়।
ধরমন্ডল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবদুল হাই জানান, আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাব ইন্সপেক্টর মলয় কর ও তার সঙ্গে অপর তিন কনস্টেবল হাফেজ জয়নাল হত্যা মামলার চার্জশীট ভুক্ত আসামী আক্তার মিয়াকে গ্রেপ্তার করে নিয়ে যাবার পথে সাবেক চেয়ারম্যান বাহারের নেতৃত্বে গ্রামের শতাধিক লোক পুলিশের উপর হামলা করে আক্তারকে ছিনিয়ে নেয়।এ সময় মলয় কর সহ ৪ পুলিশ আহত হয়।দুবৃর্ত্তরা পুলিশের মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।
নাছিরনগর থানার ওসি আবদুল কাদের পুলিশকে মারধর করে আসামী ছিনিয়ে নেয়ার কথা স্বীকার করে বলেন এ ব্যাপারে পুলিশ এ্যাসল্ট মামলার প্রস্তুতি চলছে।