১০ নেতাকর্মীকে বহিষ্কারের সুপারিশ জাবি ছাত্রলীগের

news-image

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হল ও আল বেরুনী হল শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ১০ নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কারের সুপারিশ ও শোকজ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

সাময়িক বহিষ্কারের সুপারিশ প্রাপ্তরা হলেন, আল বেরুনী হলের ছাত্রলীগ কর্মী আশিক শেখ, সোহেল রানা, সুজন মাহমুদ এবং শাখা ছাত্রলীগের সদস্য ইমরান হোসেন। মীর মশাররফ হোসেন হলের বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন, ছাত্রলীগের সহসভাপতি দেবাশীষ মিত্র, কর্মী রবিউল ইসলাম, অনিক কুমার সাহা, জুনায়েদ, আমিরুল ইসলাম চৌধুরী সুজন এবং আবু সাঈদ।

এর আগে গত মঙ্গলবার রাতে মীর মশাররফ হোসেন হল ও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের চারজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকায় উচ্চস্বরে গান করছিলেন। এ সময় পাশ দিয়ে এক ছাত্রী যাওয়ার সময় এটাকে ‘ইভটিজিং’ ভেবে আল বেরুনী হলের ৪৬তম ব্যাচের এক ছাত্রকে জানান। পরে আল বেরুনী হলের ১০-১৫ জন ছাত্র মীর মশাররফ হোসেন হলের ছাত্রকে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে মধ্যরাতে মীর মশাররফ হোসেন হল ও আল বেরুনী হলের ছাত্রলীগ নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সাধারণ ছাত্রসহ অর্ধশতাধিক আহত হন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, আল বেরুনী হল ও মীর মশাররফ হোসেন হলের ঘটনা ছাত্রলীগ সংশ্লিষ্ট নয়। তবুও ছাত্রলীগের কিছু নেতাকর্মী এ ঘটনায় জড়িয়ে পড়েন। অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িতদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং সংগঠন থেকে এক মাসের জন্য সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এ সময় তারা সংগঠনের কার্যক্রমে অংশ নিতে পারবে না।দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার