মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন করবেন যেভাবে

news-image

সোমবার মধ্যরাত থেকে শুরু হয়েছে মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা। যার মাধ্যমে মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন করা যাবে।

অপারেটর পরিবর্তন করতে গ্রাহককে সংশ্লিষ্ট মোবাইল ফোনের কাস্টমার কেয়ার সেন্টারে যেতে হবে। সেখানে প্রয়োজনীয় ফি প্রদান ও তথ্যবালী যাচাই করে পুরনো নম্বর সম্বলিত নতুন সিম দেওয়া হবে।

ফি

অপারেটর পরিবর্তন করতে নম্বর প্রতি ফি ৫৭ টাকা ৫০ পয়সা (ভ্যাটসহ)। নম্বর ঠিক থাকলেও নিতে হবে নতুন সিম কার্ড। এ জন্য লাগবে সিম পরিবর্তন বা রিপ্লেসমেন্ট কর ১০০ টাকা। অর্থাৎ গ্রাহককে দিতে হবে ১৫৭ টাকা ৫০ পয়সা।

তবে ২৪ ঘণ্টার মধ্যে সেবা চালু করতে গ্রাহককে আরো ১০০ টাকা বাড়তি দিতে হবে। এর সঙ্গে যোগ হবে ১৫ শতাংশ ভ্যাট।

শর্তাবলী

নতুন সিমে এই সুবিধা চালু হতে সময় লাগবে সর্বোচ্চ ৭২ ঘণ্টা। সেবা গ্রহণের পরবর্তী ৯০ দিন পর্যন্ত অপারেটর পরিবর্তন করা যাবে না।

এমএনপি সেবা বাস্তবায়ন করছে ইনফোজিলিয়ন টেলিটেক বিডি। চলতি বছরের আগস্ট থেকে এই সেবা শুরু হওয়ার কথা থাকলেও নির্দেশনা ও নেটওয়ার্ক জটিলতায় তা কারণে দুই মাস পিছিয়ে যায়। এর মাধ্যমে অপারেটররাও তাদের সেবার মান উন্নত করতে চেষ্টা চালাবে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার