আলু থেকে বাতি জ্বলবে!

news-image

সারাবিশ্বে শুধুমাত্র একটি জিনিসেরই সংকট চলে আসছে। তা হচ্ছে জ্বালানি। তেল-গ্যাস-কয়লা-ইউরেনিয়াম-প্লুটোনিয়াম ইত্যাদি বাদে ঠিক কী দিয়ে জ্বালানির অভাব পূরণ করা যায়, তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। একটি আলু দিয়ে টানা চল্লিশ দিন একটি এলইডি বাতি জ্বালিয়ে রাখা যাবে! এমন দাবি করেছেন, জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাবিনোভিচ।

অধ্যাপক রাবিনোভিচ ও দল জানিয়েছে, আলুর ভেতর যথেষ্ট পরিমাণে শক্তি আছে, আর সেই শক্তি কাজে লাগিয়ে বিকল্প জ্বালানি উৎপাদন সম্ভব।

অধ্যাপক রাবিনোভিচ জানান, আলু থেকে পাওয়া জ্বালানি শক্তি দিয়ে অন্তত একটি মোবাইল ফোন ও ল্যাপটপ জাতীয় ডিভাইস চার্জ দেয়া সম্ভব।

সাধারণত জৈবপদার্থ থেকে জ্বালানি তৈরি করতে চাইলে দুটি আলাদা ধাতব দণ্ডের প্রয়োজন হয়। এর একটিকে অ্যানোড এবং অন্যটিকে ক্যাথোড বলে। এই দুইটি ধাতব দণ্ডের মাধ্যমে অ্যাসিডিক পদার্থকে সংশ্লেষণ করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়।

গবেষণা দলের সদস্য অ্যালেক্স গোল্ডবার্গ বলেন, জ্বালানি উৎপাদনের জন্য আমরা বিশ জাতের আলু নিয়ে গবেষণা করেছি। প্রত্যেক জাতের আলুর ভেতরের বিক্রিয়া ভালো মতো পর্যবেক্ষণ করা হয়েছে যাতে শক্তি উৎপাদন প্রক্রিয়া বুঝতে সহজ হয়।

গোল্ডবার্গ দাবি করেন, অনেকগুলো ভালো আলু দিয়ে একটি ব্যাটারি বর্তনী তৈরি সম্ভব হলে টানা সাত দিন একটি আদর্শ সাইজের বাড়িতে বিদ্যুৎ সরবরাহ সম্ভব।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার