মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাফেজ শিহাবুল্লাহ ক্রোয়েশিয়ার কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থানে

news-image

ইসলাম ডেস্ক।।  ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় ২৫তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে নয় বছরের বালক হাফেজ শিহাবুল্লাহ শিহাব। প্রযোগিতায় ৪৩ দেশের প্রতিনিধিদের পেছনে ফেলে হাফেজ শিহাবুল্লাহ ৩য় স্থান অধিকার করে।

গত বুধবার রাত ৩ টা ৩০ মিনিটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন হাফেজ শিহাবুল্লাহ।

হাফেজ শিহাবুল্লাহ দেশের খ্যাতিমান কারী হাফেজ নাজমুল হাসান প্রতিষ্ঠিত ঢাকা যাত্রাবাড়ীস্থ তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র।

কুমিল্লা জেলার বরুড়া থানার হাফেজ শিহাবুল্লাহ’র সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার শিক্ষক ক্বারী নাজমুল হাসান।