ফেসবুক-টুইটারে নীতিমালা সহজ করার নির্দেশ

d7dfe50577d19ef114a503826f16a502-online-social-networking

আন্তর্জাতিক ডেস্ক :জটিল নীতিমালার জালে ফেসবুক-টুইটার ব্যবহারকারীরা!ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো কীভাবে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে এবং তা কী কাজে লাগায়—সে বিষয়টি স্পষ্ট করে বলে না। এক প্রতিবেদনে বিষয়টি আরও স্বচ্ছভাবে ব্যবহারকারীদের জানানোর জন্য বলেছে যুক্তরাজ্যের ‘কমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট কমিটি’। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।

কমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে দেওয়া ব্যবহার বিধিমালা ও শর্তাবলি সাধারণ ব্যবহারকারীদের কাছে দীর্ঘ ও জটিল মনে হয়।

কমিটির সদস্যরা মনে করছেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও অ্যাপে দেওয়া তথ্য কীভাবে কাজে লাগানো হয়, সে বিষয়টি ব্যবহারকারীরা ঠিকমতো বোঝেন না। এ ছাড়া যেভাবে প্রাইভেসি ও ব্যবহার বিধিমালার দীর্ঘ বর্ণনা দেওয়া থাকে তা পড়তেও যথেষ্ট কষ্ট করতে হয়। প্রাইভেসি নীতিমালা যেভাবে উপস্থাপন করা হয় তা শেকসপিয়ারের রচনা পড়ার মতোই দুর্বোধ্য।

ওই প্রতিবেদনে বিভিন্ন অ্যাপের কথাও বলা হয়েছে, যেগুলো প্রয়োজন ছাড়াই অনেক তথ্য দিতে ব্যবহারকারীকে জোর করে।

এ ছাড়া যুক্তরাজ্যে ওই সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের প্রাইভেসি-সংক্রান্ত নীতিগুলো ব্যবহারবান্ধব করার পরিবর্তে যুক্তরাষ্ট্রের আদালতে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়, যাতে কোনো আইনি জটিলতায় পড়লে ওই প্রতিষ্ঠানগুলো পার পেয়ে যেতে পারে।

কোনো অ্যাপ বা কোনো ওয়েবসাইট কী ধরনের তথ্য সংগ্রহ করতে পারবে, কীভাবে ব্যক্তিগত তথ্য ব্যবহার করবে এবং নীতিমালা সহজ করবে, সে-সংক্রান্ত মানদণ্ড সরকারকে ঠিক করার জন্য ওই প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীর তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে এবং ব্যবহারকারীর তথ্য কেন সংগ্রহ করা হচ্ছে, সে বিষয়টি পরিষ্কার করে তাদের জানাতে হবে। ব্যবহারকারীকে না জানিয়ে তাঁদের তথ্য নিয়ে গোপনে পরীক্ষার জন্য ফেসবুকের সমালোচনা করা হয়েছে ওই কমিটির প্রতিবেদনটিতে। সরকারেরও সমালোচনা করেছে ওই কমিটি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাইভেসি নীতিমালার নাম করে তথ্য সংগ্রহ ও তার ব্যবহারের কী প্রভাব পড়তে পারে, সে সম্পর্কে সরকারকে অবশ্যই শিক্ষা নিতে হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার