,

ঘরে বসেই জেনে নিন, আপনার হার্ট কোন অবস্থায় আছে

news-image

ডেস্ক রিপোর্ট।। এই আধুনিক যুগে নানা কারণেই আমাদের হার্টের সমস্যা দেখা দিতে পারে। জীবনযাত্রা ও পরিবর্তিত খাদ্যাভ্যাস আমাদের হৃদযন্ত্রকে অনেকটাই অস্বস্তিতে রেখেছে। আগামী ২৯ সেপ্টেম্বর বিশ্ব হৃদরোগ দিবস। কিন্তু আমরা কি আমাদের হার্ট নিয়ে আদৌ খুব সচেতন?

অসুখ এড়াতে একটা বয়সের পর কিছু সচেতনতা অবলম্বন করি আমরা অনেকেই, কিন্তু ক্ষতি যা হওয়ার, তত দিনে তা হয়েই যায়।

এ বার আপনার হার্টের স্বাস্থ্য পরীক্ষা হতে পারে অনলাইনেই। আপনার হার্টের বয়স, হার্ট অ্যাটাকের কতটা ঝুঁকি আছে, এর জন্য কোনও স্বাস্থ্যকর পরিবর্তন আনতে হবে কি না— এ সব জানিয়ে দেবে এই টেস্ট।

ইংল্যান্ডের ‘ ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার’-এর অন্তর্গত ‘পাবলিক হেলথ ইংল্যান্ড’ এই অনলাইন টেস্টটি চালু করেছে। এখানে ক্লিক করে পরীক্ষা করিয়ে নিতে পারেন আপনার হার্টের অবস্থা ও বয়স (হার্ট এজ)। তবে এর জন্য আপনার বয়স হতে হবে ৩০ এর বেশি। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন এবং দ্য স্ট্রোক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই অনলাইন টেস্ট-এর পদ্ধতি।

পাবলিক হেলথ ইংল্যান্ড দাবি করেছে, ইতিমধ্যে প্রায় ২৫ লক্ষেরও বেশি মানুষ এই টেস্টে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে ৭৮ শতাংশেরই হার্ট এজ তাদের প্রকৃত বয়সের তুলনায় বেশি। তবে জীবনযাপনে নিয়ন্ত্রণ ও চিকিৎসকের পরামর্শ নিলে প্রত্যেকেই হার্টের স্বাস্থ্য ফেরাতে সক্ষম হবেন। উৎস: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস