,

মেহজাবিনের নতুন…

52297_e1

বিনোদন প্রতিবেদক :লাক্সতারকা খ্যাতি অর্জনের পর থেকে টানা বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে দর্শক মাতিয়ে যাচ্ছেন মেহজাবিন চৌধুরী। সেই ধারাবাহিকতায় এবার নতুন আরও একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। পিকলু খানের নির্দেশনায় ‘ওমেরা এলপিজি’র এ বিজ্ঞাপনটির দৃশ্যায়ন সমপ্রতি শেষ হয়েছে। এ বিজ্ঞাপনে তাকে একজন গৃহিণী হিসেবে দেখা যাবে বলে জানান জনপ্রিয় এ মডেল-অভিনেত্রী। এ প্রসঙ্গে মেহজাবিন বলেন, নতুন এ বিজ্ঞাপনটি করে বেশ ভাল লেগেছে। এর পেছনে অবশ্য কারণও রয়েছে। এতে গৃহিণীর ভূমিকায় আমাকে দেখা যাবে। আর বিজ্ঞাপনটির নির্মাণশৈলী খুবই ভাল হয়েছে। আশা করছি দর্শকের কাছে ভাল লাগবে এটি। সর্বশেষ বাংলালিংকের একটি বিজ্ঞাপনের মডেল হন মেহজাবিন। বর্তমানে প্রচার চলতি এ বিজ্ঞাপন থেকে ব্যাপক সাড়াও পাচ্ছেন বলে জানান তিনি। মেহজাবিন বলেন, বাংলালিংকের এ বিজ্ঞাপনটি অনেক মজার একটি কনসেপ্ট নিয়ে তৈরি হওয়ায় এটি দর্শকের কাছে ভাল লেগেছে। তার প্রমাণ পেয়েছি অনেকের ফোনে ও ফেসবুকে প্রশংসা করা দেখে। এটা সত্যি দর্শক আমাকে বরাবরই গ্রহণ করছেন। তাদের এত ভালবাসার কারণেই কিন্তু আজকের মেহজাবিন হতে পেরেছি। সব সময় এমন সব কাজ দিয়ে যেন দর্শক হৃদয়ে স্থান করতে পারি এমন প্রত্যাশাই আমার। বিজ্ঞাপনের পাশাপাশি খণ্ডনাটক ও টেলিছবিতেও নিয়মিত অভিনয় করছেন মেহজাবিন। গত মাসেই অনন্য ইমনের পরিচালনায় ‘ওয়াটার কালার’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন নাঈম, ইমতু রাতিশ প্রমুখ। এ ছাড়া শিগগিরই আরও কয়েকটি নাটকের কাজ করবেন বলে জানিয়েছেন মেহজাবিন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ