ডায়াবেটিসের কয়েকটি লক্ষণ এবং করণীয়

news-image

ডেস্ক রিপোর্ট।। ডায়াবেটিস এমন একটি রোগ, যা সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অসুস্থতা বাড়িয়ে তোলে। শরীরে ডায়াবেটিসের লক্ষণগুলো বেশির ভাগ ক্ষেত্রে দারুণ সূক্ষ্ম হওয়ার কারণে প্রাথমিক ক্ষেত্রে চিহ্নিত করা সম্ভব হয় না।

যার ফলে বিনা-চিকিৎসা ও অনিয়মের ফলে শরীরে ডায়াবেটিসের মাত্রা প্রকট আকারে বেড়ে যায়। যা অনেক সময় জীবনের জন্য হুমকি স্বরূপ হয়ে দেখা দেয়।

সঠিক সময়ে শারীরিক লক্ষণগুলো চিহ্নিত করে ডায়াবেটিসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পারলে দ্রুত চিকিৎসা নেওয়া সম্ভব। এতে বেশির ভাগ ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় ডায়াবেটিস সম্পূর্ণভাবে নিরাময় করা যায়।

সকলের শারীরিক সুস্থতা ও সুবিধার জন্য শরীরে ডায়াবেটিস দেখা দেওয়ার কিছু পূর্ব লক্ষণ সমূহ তুলে ধরা হলো।

ঘন ঘন তৃষ্ণার্ত হয়ে যাওয়া এবং মুখ শুকিয়ে যাওয়া, ঘন ঘন প্রস্রাবের চাপ আসা এবং প্রচুর প্রস্রাব হওয়া, ক্ষুধা বৃদ্ধি, ওজন কমে যাওয়া (বেশি খাওয়ার পরেও ওজন না বাড়া), দুর্বলতা (সামান্য পরিশ্রমেই আচ্ছন্নতা ও ক্লান্তি),ঘন ঘন সংক্রমণ, ক্ষত আরোগ্য হতে দেরি হওয়া। দেহের বিভিন্ন অঙ্গে ফাঙ্গাস সংক্রমণ হওয়া।

বিশেষ করে যেসব অংশ ঢেকে থাকে সেসব অংশে ঘন ঘন চুলকানি হওয়া, দৃষ্টি ঘোলা হয়ে যাওয়া,হাতে ও পায়ে অবশ ও অস্বস্তিদায়ক অনুভূতি ইত্যাদি।

এর কোনো লক্ষণ মিলে গেলেই যে আপনার ডায়াবেটিস হয়েছে, এমনটা বলা যাবে না। তবে চিকিত্‍সকের পরামর্শ নিয়ে ডায়াবেটিস পরীক্ষা করে দেখতে হবে। এক্ষেত্রে আপনার যদি ডায়াবেটিস নির্ণীত হয় তাহলেও চিন্তার কিছু নেই।

সঠিক নিয়ম মেনে চললে ডায়াবেটিস রোগী সুস্থ থাকতে পারে। আর রোগটি যদি নির্ণয় করা না হয় তাহলেই বিপদ। কারণ এতে রোগীর দেহে অজান্তেই মারাত্মক ক্ষতি করতে পারে রোগটি, যার কারণে মৃত্যুও হতে পারে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার